নিউজিল্যান্ডের বিরুদ্ধে নতুন ইতিহাস গড়লেন সূর্যকুমার
এর মধ্যে বিশেষ বিষয় হল সূর্যকুমার যাদবের দুটি সেঞ্চুরিই বিদেশে এসেছে। এর আগে জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি। ঋষভ পান্তের আউটের পর ব্যাট করতে আসেন সূর্যকুমার। ৩২ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এরপর সেঞ্চুরি করতে ১৭ বল লেগেছিল। ৫১ বলে ১১টি চার ও ৭ ছক্কায় ১১১ রান করেন তিনি। তার স্ট্রাইক রেট ছিল ২১৭.৬৫। সূর্যকুমারকে ভারতীয় ক্রিকেটের এবি ডি ভিলিয়ার্সের তকমা দেওয়া হয়। তার মধ্যে বিভিন্ন ধরণের শট খেলার ক্ষমতা রয়েছে। রবিবারও তিনি এমন কয়েকটি শট খেলেন যা দেখে তারিফ করছেন খোদ কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসনও। এমন শট তিনি আগে কখনও দেখেননি বলে জানিয়েছেন উইলিয়ামসন।
রবিবারের ম্যাচে শতরান করার পাশাপাশি সূর্যকুমার যাদব টি-২০ ক্রিকেটে এক বছরে সর্বাধিক ৫০ বা তার বেশি রান করার নিরিখে দ্বিতীয় স্থানে পৌঁছেছেন। পেছনে ফেলেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে। পাক অধিনায়ক বাবর ২০২১ সালে ১০ ইনিংসে ৫০ এর বেশি রান করেছিলেন। এই মুহুর্তে নম্বরে আছেন মোহাম্মদ রিজওয়ান যিনি ২০২১ সালে ১৩ বার এমন নজির গড়েছে। চলতি বছরে ১০ বার এমনটি করেছেন সূর্যকুমার। তাই এই বছরই যদি সূর্য রিজওয়ানের রেকর্ড ভেঙে দেন তাহলে অবশ্যই অবাক হওয়ার কিছুই থাকবে না।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা