ব্রাজিলের চাপ থাকা স্বাভাবিক: তিতে
সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ বলেন, ‘চাপ থাকা স্বাভাবিক। ব্রাজিলের ফুটবলে বড় ইতিহাস রয়েছে। তারা যে উত্তরাধিকার নিয়ে এসেছে, তাতে চাপ থাকা স্বাভাবিক।’
তিতে যোগ করেন, ‘আমাদের কিছু খেলোয়াড় আছে যারা বিশ্বের সবচেয়ে বড় মিডিয়ার মনোযোগ আকর্ষণ করে। তাই আমরা এটাকে স্বাভাবিকভাবে নেই। বিশ্বকাপ জেতাই আমাদের স্বপ্ন। তাই চাপ অনিবার্য।’
সার্বিয়ার সঙ্গে ব্রাজিলের মুখোমুখি দেখা হয়েছে দুইবার। দুইবারই জিতেছে ব্রাজিল। এর মধ্যে গত বিশ্বকাপেই সার্বিয়াকে ২-০ গোলে হারিয়েছিল তিতের দল।
তবে এবার আরও শক্তিশালী দল হয়ে বিশ্বকাপে এসেছে সার্বিয়া। বিশ্বকাপ বাছাইপর্বে পর্তুগালের সঙ্গে একই গ্রুপে ছিল তারা। ৮ ম্যাচে ৬ জয়, ২ ড্র নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে দলটি সরাসরি নাম লেখায় বিশ্বকাপে। তাই ইউরোপের এই শক্তিকে খাটো করে দেখার উপায় নেই।
সার্বিয়ার বিপক্ষে ম্যাচে কেমন হতে পারে একাদশ? তিতে তার দল নিয়ে কোনো তথ্য ফাঁস করতে চাইলেন না। তিনি বলেন, ‘আমাদের তিনটি মডেল আছে। আমরা প্রতিপক্ষ বুঝে দল সাজাব। খেলোয়াড়দের সবাই সেটা জানে এবং বোঝে। কোচ হিসেবে আমাকে শুধু প্রতিটা খেলোয়াড় থেকে সেরাটা বের করে আনতে হবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা