ব্রেকিং নিউজ: বিশ্বকাপ মিশন শুরুর আগেই নিষিদ্ধ রোনালদো
ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ‘ছাঁটাইয়ের’ ২৪ ঘণ্টাও কাটেনি। তারমধ্যে আরও একটি শাস্তি। বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে নামার আগেই দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন রোনালদো। সঙ্গে ৫০ হাজার ইউরো জরিমানা।
তবে স্বস্তির বিষয় একটাই, এই শাস্তি বিশ্বকাপের ম্যাচে প্রযোজ্য হবে না। কারণ রোনালদোকে এই শাস্তি দিয়েছে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। এই শাস্তি আসলে ক্লাব ফুটবলে কার্যকরী হবে। যার অর্থ, রোনালদো কোনো ক্লাবে সই করলে প্রথম দুটি ম্যাচ খেলতে পারবেন না।
গত এপ্রিল মাসে এভারটনের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচে এক বিশেষভাবে সক্ষম খুদে সমর্থক রোনালদোর সঙ্গে ছবি তোলার আবদার করেছিল। কিন্তু ম্যাচ হেরে যাওয়ায় মেজাজ ভালো ছিল না সিআরসেভেনের। খুদে সমর্থকের থেকে ফোন কেড়ে নিয়ে সেটা মাটিতে ছুড়ে ফেলেন রোনালদো। ফোনটি ভেঙেও যায়। এই ঘটনার জেরেই শাস্তি এবং জরিমানা হলো তার।
একটি বিবৃতিতে এফএ জানিয়েছে, ‘এভারটনের বিপক্ষে ম্যাচ শেষে রোনালদো যে কাজ করেছিলেন, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। রোনালদো নিজেও স্বীকার করে নিয়েছেন যে, তিনি ভুল করেছিলেন। তাই তাকে শাস্তি দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই ধরনের কাজ করলে শাস্তি আরও বাড়তে পারে। এই শাস্তি দেওয়ার মাধ্যমে সব ফুটবলারদের সতর্ক করা হচ্ছে।’
পর্তুগালের হয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচে নামার আগেই ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে বিচ্ছেদ হয়েছে রোনালদোর। বহু দিন ধরেই সম্পর্কের অবনতি হয়েছিল। শেষ পর্যন্ত ছাড়াছাড়ি হয়েই গেলো।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন