দুর্দান্ত ফর্মে থাকা ক্রিকেটারকে নিয়ে বাংলাদেশের বিপক্ষে ভারতের শক্তিশালী দল ঘোষণা
ঘরোয়া ক্রিকেটে তাদের দুর্দান্ত ফর্মের কারণে তাদের ‘এ’ দলে সুযোগ দেওয়া হয়েছে। সিলেট ও কক্সবাজারে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে দুটি চারদিনের ম্যাচ খেলবে ভারত ‘এ’ দল।
কেরালার কুন্নুমাল এবারই প্রথম প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়। নয় ম্যাচে এরই মধ্যে চারটি সেঞ্চুরি হাঁকিয়েছেন। ভারতের সাবেক অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ধুল ও ওপেনার জয়সওয়াল বেশ প্রতিশ্রুতিশীল। রঞ্জি ও দীলিপ ট্রফিতে ভালো পারফর্ম করে বাংলাদেশ সফরের টিকিট পেয়েছেন তারা।
বাংলাদেশ সফরে ভারত ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন অভিমন্যু ইশ্বরন। ২৯ নভেম্বর কক্সবাজারে এবং ৬ ডিসেম্বর সিলেটে দুই দলের দুইটি চারদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। ভারতের টেস্ট দলে থাকা চেতেশ্বর পূজারা ও উমেশ যাদবও ‘এ’ দলে আছেন। বাংলাদেশের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ খেলার আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ হাতছাড়া করছেন না তারা।
ভারত ‘এ’ দল:
অভিমন্যু ইশ্বরন, রোহান কুন্নুমাল, যশস্বী জয়সওয়াল, যশ ধুল, সরফরাজ খান, তিলক ভার্মা, উপেন্দ্র যাদব, সৌরভ কুমার, রাহুল চাহার, জয়ন্ত যাদব, মুকেশ কুমার, নবদ্বীপ সাইনি ও অতীত শ্বেত এবং চেতেশ্বর পূজারা*, উমেশ যাদব* ও কেএস ভারত*।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live