গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল মেক্সিকোর বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা
তবে নিশ্চিতভাবেই জিতবে বেশ কাঠখর পোড়াতে হবে আর্জেন্টাইনদের। গ্রুপ পর্বের অন্যান্য সব প্রতিপক্ষের তুলনায় সবচেয়ে শক্তিশালী দল মেক্সিকো। তর্ক সাপেক্ষে আত্মবিশ্বাসের তলানিতে থাকা আর্জেন্টিনার চেয়েও হয়তো কিছুটা এগিয়েই থাকবে মেক্সিকানরা। মেক্সিকো-পোল্যান্ড ম্যাচটি ড্র হলেও, ম্যাচে একচ্ছত্র অধিপত্য ছিল মেক্সিকোর।
৬১% সময় বল মেক্সিকোর দখলে ছিল। এছাড়াও পাসিংয়ে বেশ দক্ষতা দেখিয়েছে মেক্সিকানরা, পোল্যান্ডের ৩২২ পাসের তুলনায় ৪২৭ পাস দিয়েছে মেক্সিকো। ম্যাচে গোলের জন্য ১১ টি শর্ট দিয়েছে মেক্সিকো। যার মধ্যে অন টার্গেট অর্থাৎ গোলপোস্ট বরাবর শর্ট ছিল চারটি। অপরদিকে পুরো ম্যাচে মাত্র ছয়টি শট দিতে পেরেছে পোলিশরা, যার মধ্যে দুটি অন টার্গেট। অর্থাৎ ড্র হওয়া ম্যাচে প্রভাব বিস্তার করেই খেলেছে মেক্সিকানরা।
যদিও শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছেড়েছে মেক্সিকো তবুও ম্যাচে প্রভাব বিস্তার করে খেলায় আত্মবিশ্বাসটুকু নিশ্চয়ই পরের ম্যাচে সাথে থাকবে মেক্সিকোর। অপরদিকে সৌদি আরবের বিপক্ষে পরাজয়ের কারণে আত্মবিশ্বাস একদম তলানিতে থাকবে আর্জেন্টাইনদের। পাশাপাশি জয়ের অতিরিক্ত চাপ থাকবে আর্জেন্টিনার উপর, ড্র হলেও খুব একটা ক্ষতি হবে না মেক্সিকোর। তাই বলাই যায় গ্রুপ পর্বের সবচেয়ে বড় বাধার সম্মুখীন হতে চলেছে মেসি বাহিনী। নিজের শেষ বিশ্বকাপ জয় দিয়েই রাঙাতে চায় মেসি।
তিনি নিজে সংবাদমাধ্যমে বেশ কয়েকবার নিজের বিশ্বকাপ জেতার আকাঙ্খার কথা বলেছেন। সমর্থকেরাও এই লেজেন্ডের হাতে বিশ্বকাপ ট্রফি দেখার জন্য মরিয়া হয়ে রয়েছে। নিজের এবং সমর্থকদের স্বপ্ন বাঁচিয়ে রাখতে রবিবার বাংলাদেশ সময় রাত একটায় মাঠে নামবে মেসি। ম্যাচে হয়তো ফেভারিট হিসেবে খেলতে নামবে না আর্জেন্টিনা। তবে ফুটবল বিশ্বের অধিকাংশই যে এই ম্যাচে আর্জেন্টিনাকে জিততে দেখতে চাইবে তা বলার প্রয়োজনীয়তা নেই। মেক্সিকোকে হারিয়ে আর্জেন্টিনা নিজেদের বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রাখুক এটাই প্রত্যাশা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- এক ধাক্কায় ৪,৪৩২ টাকা কমল সোনার দাম
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!