আর্জেন্টিনা-১৬, মেক্সিকো- ০৫
ফিফা র্যাংকিংয়ে মেক্সিকো থেকে ১০ ধাপ এগিয়ে আকাশী-সাদা জার্সিধারীরা। র্যাংকিংয়ে আর্জেন্টিনা ৩-এ আর মেক্সিকো ১৩-তে রয়েছে। তাই দল হিসেবে মেক্সিকো মোটেই দুর্বল নয়।
আর্জেন্টিনা ১৭ ম্যাচে ১১ জয় আর ৬ ড্রয়ে বিশ্বকাপ বাছাইপর্বে উত্তীর্ণ হয়েছে। অন্যদিকে মেক্সিকো ১৪ ম্যাচের মধ্যে ৮ ম্যাচে জয়, ৪ ম্যাচে ড্র করে বিশ্বমঞ্চে জায়গা করে নিয়েছে।
মুখোমুখি পরিসংখ্যানেও এগিয়ে কোচ লিওনেল স্কালোনির দল। দুই দলের মোট ৩৫ বারের দেখায় লে আলবিসেলেস্তেরা ১৬ ম্যাচে জয় পেয়েছে আর এল ট্রিরা জিতেছে পাঁচবার। ড্র হয়েছে ১৪ ম্যাচে।
সবশেষ দুই দলের দেখা হয়েছে, ২০১৯ সালের সেপ্টেম্বরে। এই প্রীতি ম্যাচে মেক্সিকানদের ৪-০ গোলে বিধ্বস্ত করে আর্জেন্টাইনরা। হ্যাটট্রিক করেন লতারো মার্টিনেজ।
অন্যদিকে বিশ্বমঞ্চের পরিসংখ্যানও মেসিদের পক্ষেই কথা বলছে। বিশ্বকাপে মেসিদের একবারও হারাতে পারেনি কোচ টাটা মার্তিনোর দল। তিনবারের দেখায় প্রতিবারই জিতেছে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সবশেষ, দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপেও শেষ ষোলোর ম্যাচে মেক্সিকোকে ৩-১ গোল ব্যবধানে হারিয়েছে আর্জেন্টাইনরা। এখন দেখার বিষয়, মরুর বুকে প্রথম বিশ্বকাপে শেষ পর্যন্ত মেক্সিকানদের বিজয় উল্লাস নাকি মেসিদের স্বস্তির জয়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ