মেক্সিকোকে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলে চমক দেখালো আর্জেন্টিনা, দেখেনিন সর্বশেষ পয়েন্ট টেবিল
কাতারের লুসাইল স্টেডিয়ামে মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনা জিতেছে ২-০ গোলে।
প্রথমার্ধে দুদলই গোলের বেশ কিছু সুযোগ তৈরি করলেও কাঙ্খিত গোলের দেখা পায়নি কোনো দলই। বিরতির আগ মুহূর্তে ভেগার দুর্দান্ত ফ্রি কিক রুখে দেন আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্তিনেস। একটু এদিক সেদিক হলেই গোল হজম করে বসতো আর্জেন্টিনা। এর আগে ৩৪তম মিনিটে গোলপোস্টের ডান দিক থেকে নেওয়া মেসির ফ্রি কিক রুখে দেন মেক্সিকান গোলরক্ষক ওচোয়া।
৬৪তম মিনিটে গোলের দেখা পায় আর্জেন্টিনা। অ্যাঙ্গেল ডি মারিয়ার পাসে বাঁ পায়ের দারুণ শটে গোল করেন মেসি। ঝাপিয়ে পড়েও বল আটকাতে পারেননি ওচোয়া। ৮৭তম মিনিটে ফের দৃশ্যপটে মেসি, বামদিক থেকে বল বাড়িয়ে দেন এনজো ফার্নান্দেজকে। ডান পায়ের দারুণ শটে মেক্সিকোর জালে বল জড়ান এনজো। ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় ২-০ গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে মেসিবাহিনী।
এই জয়ের ফলে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের দুই নম্বরে রয়েছে আর্জেন্টিনা। সমান পয়েন্ট সৌদি আরবেরও। তবে তারা মেসিদের চেয়ে ২ গোলে পিছিয়ে আছে। ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে পোল্যান্ড।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে