আর্জেন্টিনা সব ম্যাচেই হেরে যাক এমনটাই চায় মেসির চিকিৎসক
সুপারস্টার মেসির সঙ্গে আত্মার বন্ধনে জড়িয়ে থাকা সত্ত্বেও তাদের পরাজয় চাওয়ার কারণ দেখিয়েছেন শোয়ার্জস্টাইন। দ্য টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এই চিকিৎসক বলেন, ‘একজন ফুটবল সমর্থক হিসেবে আমার চাওয়া আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হোক। তবে আর্জেন্টিনার একজন সাধারণ নাগরিক হিসেবে আমি চাইবো মেসিরা তিন ম্যাচ হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিক।’ এর কারণও ব্যাখ্যা করেছেন তিনি।
শোয়ার্জস্টাইন বলেন, ‘আমার ধারণা, আর্জেন্টিনার পপুলিস্ট সরকার ফুটবলের সাফল্যকে খুব বাজেভাবে ব্যবহার করবে। এই সাফল্য দিয়ে তারা সরকারের ত্রুটিগুলোকে ঢেকে ফেলার চেষ্টা করবে। হয়তো দেখা যাবে, আর্জেন্টিনার ম্যাচের দিনই সরকার মুদ্রার অবমূল্যায়নের ঘোষণা দেবে। যখন সবার মনোযোগ থাকবে আর্জেন্টিনার খেলায়।’
নিজের বক্তব্যে আর্জেন্টিনার দুর্দশার কথা তুলে ধরেছেন শোয়ার্জস্টাইন। তিনি বলেন, ‘আমাদের দেশ নানা ধরনের সমস্যায় জর্জরিত। সেটা এখন আরও ভীষণ খারাপ। আলবার্তো ফার্নান্দেজের সরকারের অধীনে দেশের মুদ্রাস্ফীতি ৮৩ শতাংশ ছাড়িয়েছে। প্রায় প্রতিটি ব্যাংক তারল্য সংকটে পড়েছে। জীবনযাত্রার ব্যয় বেড়েছে বহুগুণ। সাধারণ জনগণ অবর্ণনীয় কষ্টে দিন পার করছে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live