ইতিহাস গড়লেন মেসি
বিশ্বকাপ ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে পাঁচটি ভিন্ন আসরে অ্যাসিস্ট করার কীর্তি গড়েছেন মেসি। ২০০৬, ২০১০, ২০১৪ ও ২০১৮ সালের বিশ্বকাপের পর ২০২২ সালের আসরেও অ্যাসিস্ট করলেন আর্জেন্টাইন অধিনায়ক। এদিন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার দুইটি রেকর্ডেও ভাগ বসিয়েছেন মেসি। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ২১ ম্যাচ খেলার রেকর্ডটি এতো দিন ছিল ম্যারাডোনার একার। ১৯৮২ থেকে ১৯৯৪ বিশ্বকাপ পর্যন্ত এই ম্যাচগুলো খেলেছিলেন ম্যারাডোনা। মেক্সিকোর বিপক্ষে শনিবার রাতের ম্যাচটি ছিল বিশ্বকাপে মেসিরও ২১তম ম্যাচ।
মেসি স্পর্শ করেছেন বিশ্বকাপে ম্যারাডোনার গোলের রেকর্ডও। ১৯৮৬ সালের বিশ্বকাপের নায়ক ম্যারাডোনা বিশ্বকাপে মোট ৮টি গোল করেছিলেন। পাঁচ বিশ্বকাপে খেলা মেসির মোট গোলসংখ্যাও এখন ৮টি। আর ১টি পেলেই ম্যারাডোনাকে টপকে যাবেন মেসি।
মেক্সিকোর বিপক্ষে শনিবার রাতের জয়ের ফলে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের দুই নম্বরে রয়েছে আর্জেন্টিনা। সমান পয়েন্ট সৌদি আরবেরও। তবে তারা মেসিদের চেয়ে ২ গোলে পিছিয়ে আছে। ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে পোল্যান্ড। মেক্সিকোর সংগ্রহ মাত্র ১টি পয়েন্ট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live