মেসিকে নিয়ে নতুন গুঞ্জন
লিগ ওয়ানের ক্লাবটির সঙ্গে মেসির চুক্তি হয়েছে দুই বছরের। চলতি মৌসুম শেষেই এর মেয়াদ শেষ হবে। যদিও দুপক্ষ চাইলে মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ রয়েছে। জানা গেছে, সেটা চাচ্ছেন না আর্জেন্টাইন এ তারকা। প্রশ্ন উঠেছে, তাহলে কোথায় যাচ্ছেন এই তিনি।
ব্রিটেনের ‘দ্য টাইমস’ সূত্রের খবর, পরের বছর মেজর সকার লিগের দল ইন্টার মিয়ামিতে যোগ দেবেন আর্জেন্টাইন অধিনায়ক। ধারণা করা হচ্ছে, বিপুল অর্থে মেসিকে কিনে নেবে মিয়ামি। এমনকি যুক্তরাষ্ট্রের প্রধান ফুটবল লিগটির ইতিহাসে সবচেয়ে দামি ফুটবলার হতে চলেছেন মেসি।
ইতোমধ্যেই মিয়ামির প্রেসিডেন্ট পার লটন এবং অন্যতম মালিক ডেভিড বেকহ্যাম মেসির সঙ্গে যোগাযোগ করেছেন। ধারণা করা হচ্ছে, মূলত ইংল্যান্ডের সাবেক কিংবদন্তি ফুটবলারের অনুরোধেই মিয়ামিতে যেতে পারেন মেসি।
এদিকে, মেসিকে এখনই ছাড়তে চায় না পিএসজি। মেসি নিজেও পরিষ্কার কোনো সিদ্ধান্ত নেননি। আপাতত আর্জেন্টাইন তারকার মাথায় বিশ্বকাপ ছাড়া অন্য কিছুই নেই। ২০২৩ সালের আগে দল বদলের বিষয়ে তিনি কোনো সিদ্ধান্ত নেবেন না বলে জানা গেছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন