অবিশ্বাস্য ভাবে শেষ হলো সার্বিয়া বনাম ক্যামেরুনের মধ্যকার ৬ গোলের রোমাঞ্চকর ম্যাচ, দেখেনিন ফলাফল
তবে দুই দলই মাঠের লড়াইয়ে চেষ্টা চালিয়েছে শেষ পর্যন্ত, উত্তেজনা ছড়িয়েছে, গোলও পেয়েছে, প্রতিপক্ষকে চাপেও রেখেছে পুরো খেলা জুড়ে। ৯০ মিনিটের খেলায় মোট ৬ গোল পেয়েছে দুই দল। কিন্তু জিততে পারেনি ক্যামেরুন কিংবা সার্বিয়ার মধ্যে কোনও দলই। আল জানোব স্টেডিয়ামে ৩-৩ গোলের সমতায় শেষ হয়েছে ম্যাচটি।
ম্যাচটিতে এদিন দুই দলই আক্রমণ প্রতি আক্রমণে ব্যস্ত করে রেখেছিল প্রতিপক্ষের ডিফেন্স। এরমধ্যে বল দখলে পিছিয়ে থাকলেও শক্তিশালী আক্রমণে এগিয়ে ছিল আফ্রিকার দেশ ক্যামেরুনই। ১৩টি আক্রমণ করে ৮টি শটই রেখেছে সার্বিয়ার গোলমুখে। অন্যদিকে ৬০ শতাংশ বল দখলে রেখে ১৫ আক্রমণ করে ৫টি শট গোলমুখে রাখতে পেরেছে সার্বিয়া।
ছয়জন ভিন্ন গোলস্কোরার ম্যাচে প্রথম জালের দেখা পায় ক্যামেরুন। ম্যাচের ২৯তম মিনিটে কর্ণার থেকে দারুণ এক হেডে আফ্রিকার দেশটিকে এগিয়ে দেন ডিফেন্ডার জ্যা-চার্লস কাস্তেলেত্তো। এই এক গোলের ব্যবধান নিয়েই বিরতিতে যাবে বলে মনে হচ্ছিল এশিয়ান সিংহরা।
তবে প্রথমার্ধের ইনজুরি সময়ে ২ মিনিটের মধ্যে দুই গোল দিয়ে লিডে থেকে এগিয়ে যায় সার্বিয়াই। প্রথমার্ধের ইনজুরি সময়ের প্রথম মিনিটে সার্বিয়াকে সমতায় ফেরান স্ত্রাহিনজা পাভলোভিস। এর ২ মিনিট পরে সার্বিয়াকে ২-১ গোল ব্যবধানের লিড এনে দেন সারগেজ মিলিঙ্কোভিচ-সাভিচ।
বিরতি থেকে ফেরার আক্রমণের ধার ধরে রাখে সার্বিয়া। ৫৩তম মিনিটে তো ৩-১ গোল ব্যবধানে এগিয়েই যায় দলটি। সার্বিয়ার হয়ে তৃতীয় গোলটি আসে আলেক্সান্ডার মিত্রোভিচের পা থেকে। দুই গোলের লিড নিয়ে কিছুটা ডিফেন্সিভ মুডে চলে যায় দলটি।
ঠিক তখনই ম্যাচে ফেরে আফ্রিকান সিংহরা। ৬৩তম মিনিটে ভিনসেন্ট আবু বকর গোল করে ব্যবধান কমায়। এর ঠিক দুই মিনিট পরে আবারও দৃশ্যপটে আবু বকর। এবার অবশ্য অ্যাসিস্ট করেন তিনি। তার পাস থেকে গোল করেন এরিক ম্যাক্সিম চুপো-মোতিং।
ম্যাচের বাকি সময় দুই দল একের পর এক আক্রমণ করলেও জয় নিজেদের দিকে টেনে নিতে পারেনি দুই দলের কোনও দলই। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হার দেখেছিল। এই ড্রয়ে দুই দলই ১ পয়েন্ট করে অর্জন করেছে। কিন্তু যথারীতি গ্রুপের নিচের দুই পজিশন ছেড়ে উপরে উঠতে পারেনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- এক ধাক্কায় ৪,৪৩২ টাকা কমল সোনার দাম
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!