নিজের ম্যাচ ফি পাকিস্তানের বন্যা তহবিলে দেবেন বলে জানিয়ে দিলেন বেন স্টোকস
বন্যাদুর্গতদের সহায়তা করতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে বিশেষ জার্সি পড়ে খেলেছিলেন বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা। যেখানে জার্সির পেছনে ক্রিকেটারদের নামের ওই জায়গায় বন্যার ছাপ ছিল। এদিকে ১৭ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে এসেছে ইংল্যান্ড।
যেখানে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা। দ্য গার্ডিয়ানের হিসেব অনুযায়ী, ইংল্যান্ডের হয়ে একটি টেস্ট খেললে ক্রিকেটাররা ম্যাচ ফি পান সর্বোচ্চ প্রায় ১৪ হাজার ৫০০ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যা ১৭ লাখ ৯৩ হাজার টাকা। তিন ম্যাচ হিসেব করলে প্রায় ৫৩ লাখ টাকা পাবেন স্টোকস।
নিজের পুরো এই টাকা পাকিস্তানের বন্যা তহবিলে দেয়ার ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। ক্রিকেট থেকে অনেক কিছু পাওয়া স্টোকস এবার কিছুটা ফিরিয়ে দিতে চান। অভিজ্ঞ এই অলরাউন্ডার বিশ্বাস করেন, যেসব অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোর পুনর্গঠনে এ অনুদান কাজে আসবে।
এ প্রসঙ্গে নিজের ইনস্টাগ্রামে স্টোকস লিখেন, ‘ঐতিহাসিক এ সিরিজের জন্য পাকিস্তানে প্রথমবার আসতে পেরে ভালো লাগছে। ১৭ বছর পর টেস্ট দল হিসেবে আসাটা রোমাঞ্চকর। খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের মধ্যে একটা দায়িত্বশীল মনোভাব আছে, এখানে আসতে পারা বিশেষ কিছু। পাকিস্তানে এ বছর যে ভয়ংকর বন্যা আঘাত করেছে, সেটি দেখে খারাপ লেগেছে। এ দেশ ও দেশের মানুষদের জন্য এর প্রভাব বেশ বড়।’
‘এই খেলা জীবনে অনেক কিছু দিয়েছে আমাকে। ক্রিকেট ছাড়িয়ে কিছু ফিরিয়ে দেওয়াটাই ঠিক মনে হয় আমার কাছে। টেস্ট সিরিজ থেকে পাওয়া ম্যাচ ফি আমি পাকিস্তানের বন্যা তহবিলে দেব। যেসব অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোর পুনর্গঠনে আশা করি এ অনুদান কাজে আসবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- এক ধাক্কায় ৪,৪৩২ টাকা কমল সোনার দাম
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!