নেইমারকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন কোচ তিতে
চোটের কারণে এই ম্যাচে ছিলেন না ব্রাজিল দলের সেরা তারকা নেইমার। নেইমারের অভাবটাই কি মাঠের খেলায় দেখা গেলো? ব্রাজিল কোচ তিতে অস্বীকার করলেন না।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘নেইমারের স্কিল একদম আলাদা। সে জাদুকরী মুহূর্ত উপহার দিতে পারে, একজন থেকে আরেকজনে ড্রিবল করে কাটিয়ে যেতে পারে, তার সেই স্কিল আছে। অন্য খেলোয়াড়রাও নেইমারের লেভেলে যাচ্ছে, আশা করি তারা যেতে পারবে। তবে আমরা নেইমারকে মিস করেছি, করারই কথা।
ব্রাজিল কোচ যোগ করেন, ‘তার একটি বড় সৃজনশীল শক্তি আছে, সে খুবই আক্রমণাত্মক, আমরা তাকে মিস করি। তবে সেখানে অন্য খেলোয়াড়দের আমরা শুরুতে দেখেছি যারা সুযোগটি নিয়েছে।’
ব্রাজিল দলের ডিফেন্ডার মার্কুইনহসও স্বীকার করলেন, তারা মাঠে নেইমারকে মিস করেছেন। ম্যাচের পর তিনি বলেন, ‘আমরা জানি নেইমার একজন গ্রেট খেলোয়াড়। সে পার্থক্য গড়ে দিতে পারে। কঠিন মুহূর্তে সে দায়িত্ব নেয় এবং সুযোগ তৈরি করে। তবে আমরা আরও একবার দেখিয়েছি, তার অনুপস্থিতিতেও আমাদের কোয়ালিটি খেলোয়াড় আছে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ