মেসিসহ আর্জেন্টিনাকে কঠিন হুমকি দিলো পোল্যান্ডের ডিফেন্ডার
এমন এক পরিস্থিতিতে আর্জেন্টিনাকে রুখে দেওয়ার মন্ত্র খুঁজছে পোল্যান্ড। মেসিকে আটকাতে পারলেই যে তাদের আটকানো সম্ভব সেটাও জানে তারা। তাই মেসির পায়ে এক সেকেন্ডও বল রাখতে না দেওয়ার প্রতিজ্ঞায় আবদ্ধ পোলিশ ডিফেন্ডার৷
আর্জেন্টিনাকে সামনে রেখে সোমবার এক সংবাদ সম্মেলনে আসেন পোলিশ ডিফেন্ডার মেতুজ ভিতেজকা। ফরাসি লিগে মেসির পিএসজির বিপক্ষে কিছুদিন ৫-০ গোলের পরাজয় বরণ করেছেন তিনি৷ তাই ভালো করেই জানেন মেসি কি করতে পারে৷
এই ডিফেন্ডার বলেন, ‘তার খেলার ধরন সম্পর্কে আমরা জানি। কিন্তু আমরা এই ম্যাচে ভালো প্রস্তুতি নিয়েই নামবো৷ এবং আবারো বলছি এই ম্যাচে আমাদের কাজই হবে মেসির পায়ে এক সেকেন্ডও বল রাখতে না দেয়া।’
মেসিকে আটকানোর ছক আঁকলেও মেসিকে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় মনে করেন তিনি। এই ডিফেন্ডার আরো বলেন, ‘কোন সন্দেহ নেই যে মেসি বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়৷ তার খুব কাছাকাছি আপনাকে থাকতে হবে এবং তাকে কোন জায়গা দেয়া যাবে না। সে এমন একজন খেলোয়াড় যে সবসময়ে সুযোগ তৈরি করতে থাকে। তাকে আটকানোর জন্য প্রতি মিনিটে আপনার নজর রাখতে হবে তার প্রতি৷’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ