নাসির ভক্তদের জন্য দারুন সুখবর
জাতীয় দলের দরজা আর না খুললেও নাসির ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবেই ভালো খেলছেন। জাতীয় দলে যখন একজন যোগ্য ফিনিশারের অভাব, তখন চাপের মুখে নাসিরের সাবলীল ব্যাটিং দেখাচ্ছে আশার আলো। ৩০ বছর বয়সী এই ক্রিকেটার অবশ্য আশাবাদী, ভালো খেললে জাতীয় দলের দরজা আবারও খুলবে।
নাসির জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন ২০১৮ সালে। নানা বিতর্কে জড়িয়ে একসময় আড়াল হয়ে যেতে বসেছিলেন। তবে তার প্রতি সমর্থকদের যে আশা আর ভালোবাসা, তা এতটুকু কমেনি। আর তাই নাসিরকে ভালো করতে দেখলে এখনও যেন স্ফুলিঙ্গ জাগে তাদের চোখেমুখে।
নাসির জানালেন, তাদের প্রত্যাশা পূরণের লক্ষ্য আছে তারও, 'জাতীয় দলে খেলার চেষ্টা তো সবসময়ই থাকে। এটা প্রত্যেক ক্রিকেটারেরই স্বপ্ন। আমি বারবার একটা কথাই বলি- জাতীয় দলের দরজা কিন্তু সবার জন্য উন্মুক্ত। ভালো পারফর্ম করলে অবশ্যই জাতীয় দলে সুযোগ আসবে। হয়ত কারও আগে আসে, কারও আসে পরে। কিন্তু ভালো করলে সুযোগ আসবেই।'
নাসিরও তাই বিশ্বাস করেন, ভালো খেললে দরজা খুলবেই। বিডিক্রিকটাইমকে তিনি আরও বলেন, 'আমি বিশ্বাস করি, যদি ভালো খেলি, আবারও সেই সুযোগ পাব। জীবন অনেক ছোট। আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। প্রত্যেক মুহূর্তে ভালো থাকার চেষ্টা করি। যে পরিস্থিতিতেই থাকি না কেন, ভালো থাকার চেষ্টা করি।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে