আবারও উইকেট তুলে নিল বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর
বিনা উইকেটে ১১২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। সেখান থেকে দ্রুত গতিতে রান তুলেছেন দুই ওপেনার। প্রথম সেশনেই সেঞ্চুরি হাঁকিয়েছেন দুইজনই। ১৫৯ বলে তিন অঙ্কের কোটা স্পর্শ করেন ইয়াশভি জয়সাওয়াল। আরেক ওপেনার অভিমন্যু ঈশ্বরন সেঞ্চুরি হাঁকিয়েছেন ১৮৪ বলে।
দ্বিতীয় দিনের প্রথম সেশনেও কোনো উইকেট শিকার করতে পারেনি বাংলাদেশের বোলাররা। সাবলীল ব্যাটিং করতে থাকা দুই ব্যাটার যেন চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। তবে ৭৭তম ওভারে প্রথম উইকেটের দেখা পেলো বাংলাদেশ। জয়সাওয়ালকে ১৪৫ রানে সাজঘরে ফিরিয়েছেন তাইজুল ইসলাম।
তিন নম্বরে ব্যাটিং করতে নেমে সুবিধা করতে পারেননি ইয়াশ ধুল। এই টপ অর্ডার ব্যাটারকে সাজঘরে ফিরিয়েছেন খালেদ আহমেদ। তার ব্যাট থেকে এসেছে ২০ রান। নিজের পরের ওভারেই আবারও উইকেটের দেখা পেয়েছেন এই পেসার। ১৪২ রান করা অভিমন্যুকেও সাজঘরে ফিরিয়েছেন খালেদ।
৩ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৩২৫ রান। ৭ উইকেট হাতে নিয়ে তাদের লিড এখন ২১৩ রানের। তিলক ভর্মা অপরাজিত আছেন ৬ রানে।
সংক্ষিপ্ত স্কোর- (দ্বিতীয় দিন)
বাংলাদেশ 'এ' দল: ১১২/১০ (৪৫ ওভার) (মোসাদ্দেক ৬৩, শান্ত ১৯; সৌরভ ৪/২৩)
ভারত 'এ' দল: ৩২৫/৩ (৮৬ ওভার) (তিলক ৬*, শরফরাজ ০*)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ