আজকেই হতে পারে মেসির শেষ ম্যাচ
সেই মেসি কিনা দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারে এখন পর্যন্ত পাঁচটি বিশ্বকাপের মঞ্চে নাম লেখালেও কোনোবারই শিরোপা জিততে পারেননি। একমাত্র ফুটবলের এই মর্যাদাকর শিরোপা ছাড়া সম্ভব সবই জিতেছেন মেসি। শিরোপার দুঃখ কাটাতে নিজ দলকে নিয়ে টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে এবারের বিশ্বকাপে পা রেখেছিলেন ফুটবলের এই মহাতারকা।
হট ফেভারিট হিসেবে মাঠে নেমেই কিনা প্রথম ম্যাচে হেরে যায় আর্জেন্টিনা। তাও দুর্বল সৌদি আরবের কাছে। যার ফলে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ার শঙ্কায় পড়ে যায় আকাশী নীল জার্সিধারীরা। অথচ, বিশ্বকাপের ঠিক আগে লে আলবিসেলেস্তে এবং মেসিকে নিয়ে নেটফ্লিক্সে ‘দ্য লাস্ট ড্যান্স’ নামক ডকুমেন্টারিও প্রকাশিত হয়।
ধারণা করা হচ্ছিল, এইবারের বিশ্বকাপেই মেসির অপূর্ণতা সব পূরণ হয়ে যাবে। কিন্তু এখন দেখা যাচ্ছে, গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে রাজ্যের চাপে আর্জেন্টিনা। এই ম্যাচ হারলে তো বিনা বাধায় বিশ্বকাপ থেকে ছিটকে যাবে মেসিরা। এমনকি ড্র করলেও আজই (৩০ নভেম্বর) মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ খেলা হয়ে যেতে পারে।
বয়সের হিসাবে ৩৫ ছোঁয়া মেসি ২০২৬ সালে আবারও লে আলবিসেলেস্তেদের জার্সিতে বিশ্বমঞ্চে মাঠে নামবে এমন আশা করাটা দুরূহই বটে। তাই মেসির বিশ্বকাপের স্বপ্ন এবং বিশ্বমঞ্চে টিকে থাকতে হলে আজ পোল্যান্ডের বিপক্ষে জয় ছাড়া কোনো বিকল্প নেই। নয়ত, আজই হয়ত শেষবারের মতো বিশ্বমঞ্চে দেখা যেতে পারে বিশ্বের সবচেয়ে সেরা ফুটবলারকে।
আর্জেন্টিনার জন্য মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১টায় স্টেডিয়াম ৯৭৪-রাস আবু আবোদে মাঠে গড়াবে। এই ম্যাচে ড্র করলেই পরের রাউন্ড নিশ্চিত হয়ে যাবে রবার্ট লেভানদোভস্কির পোলিশদের। জিতলে তো শীর্ষে থেকেই নিশ্চিত হবে পরের রাউন্ড। হারলেও ভাগ্য সহায় হলে পরের রাউন্ডে উঠতে পারে দলটি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live