আর্জেন্টিনাকে সর্তক বার্তা দিয়ে রাখলো অস্ট্রেলিয়া
শক্তিশালী প্রতিপক্ষ ফ্রান্স বাদে বাকি দুই ম্যাচেই জিতে শেষ ষোলতে এসেছে অস্ট্রেলিয়া। কিন্তু নক আউট পর্বে দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মোকাবিলা করতে হবে মাঝারি শক্তির দলটিকে।
তবে এসব নিয়ে এখন একদমই ভাবছে না আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া। নিজেদের স্বপ্নপূরণের বিশ্বকাপে সব দলের বিপক্ষেই জিততে মাঠে নামার প্রত্যয় সকারুসদের।
ক্রিস্টিয়ান এরিকসেনদের হারিয়ে নক আউটে ওঠার পর সংবাদ সম্মেলনে এসেছিলেন অস্ট্রেলিয়ার স্ট্রাইকার মিচেল ডিউক।
নিউ সাউথ ওয়েলসে জন্ম নেওয়া এই ফরোয়ার্ডের মুখ থেকে শোনা গেছে আত্মবিশ্বাসের বানী।
তিনি মনে করেন, এখন তার দল যে কারো বিপক্ষে খেলতে প্রস্তুত।
তিনি আরো বলেন, খেলার আগেই সবাই তাদের বাতিলের খেলায় ফেলে দিলেও এবার তারা ইতিহাস গড়তেই এসেছেন।
এ প্রসঙ্গে ডিউক বলেন, যাকে ইচ্ছা নিয়ে আসুন, আমার মনে হচ্ছে আমরা এখনই যে কারো বিপক্ষে লড়তে পারব। এটিই আমাদের বিশ্বাস, আমরা এই মানসিকতা নিয়ে মাঠে নামি। সবাই আমাদের বাতিলের খাতায় ফেলে দিয়েছিল। আমরা গ্রুপে দ্বিতীয় হয়েছি। এটা বিরাট ব্যাপার এবং আমাদের পথচলা এখনও শেষ হয়ে যায়নি। আমরা ইতিহাস গড়তে চাই।
এদিকে, নিজেদের শেষ ম্যাচে পোল্যান্ডকে হারিয়ে শেষ ষোলর টিকেট কেটেছে মেসির আর্জেন্টিনা। তবে নক আউট পর্বের ম্যাচের আগে খুব বেশি সময় পাচ্ছে না দলটি।
আগামী ৩ ডিসেম্বর দোহার আহমেদ বিন আলী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টাইনরা, বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে নক আউট পর্বের ম্যাচটি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- এক ধাক্কায় ৪,৪৩২ টাকা কমল সোনার দাম
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!