বড় দুসংবাদ: চোটের পর ব্রাজিল শিবিরে এবার নতুন আতঙ্ক
কিন্তু এতোকিছুর মাঝেও ব্রাজিল শিবিরে আতঙ্ক যেন কাটছেই না। একের পর এক চোটে জর্জরিত ব্রাজিলের এই ম্যাচে তিন বড় তারকা খেলছেন না। নেইমার এই ম্যাচেও খেলতে পারবেন না।
মরার উপর খারার ঘাঁ হিসেবে এবার ক্যামেরুনের বিপক্ষে মাঠে নামার আগে কোভিড আতঙ্কে পড়ছে ব্রাজিল। সেলেসাওদের একাধিক ফুটবলার জ্বরে আক্রান্ত হওয়ায় হোটেলের বাইরে না যাওয়ার নির্দেশ জারি করা হয়েছে। এর আগে বুধবার বিকালে দোহার আর আরবি স্পোর্টস ক্লাবে ব্রাজিলের অনুশীলনে গণমাধ্যমের প্রবেশের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়।
এছাড়া ক্রমেই অসুস্থতার তালিকা দীর্ঘ হচ্ছে। জ্বরে আক্রান্ত হয়েছেন আলেক্স সান্দ্রো, অ্যান্টনি, অ্যালিসন বেকার, লুকাস পাকেতা, ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহাসহ বেশ কয়েকজন ফুটবলার।
কারও হালকা জ্বর এবং গায়ে ব্যথা রয়েছে। আবার কেউ কেউ বমিও করছেন। করোনার সব উপসর্গ থাকায় উদ্বেগ ছড়িয়েছে ব্রাজিল শিবিরে।
কাতারে বিশ্বকাপ চলাকালে করোনার ন্যূনতম বিধিনিষেধ রাখা হয়নি। বাধ্যবাধকতা নেই মাস্ক ব্যবহারে। এমনকি ফুটবলারদের বাধ্যতামূলক কোভিড পরীক্ষার নিয়মও তুলে নিয়েছে ফিফা।
অসুস্থতার কথা স্বীকার করে ব্রাজিলের তরুণ ফুটবলার অ্যান্টনি বলেন, ‘শুরুর দিকে অস্বস্তি হতো। একা আমার নয়, দলের অনেকেরই কাশি হয়েছে। স্টেডিয়াম শীতাতপ নিয়ন্ত্রিত হওয়ায় এই সমস্যা বলে আমার ধারণা।’
চিন্তিত ব্রাজিল টিম ম্যানেজমেন্টের এক সদস্য বলেন, ‘কাতারে কেউ মাস্ক পরছেন না। কোভিড সংক্রমণ বোধ করতে ন্যূনতম ব্যবস্থাও নেই। এই মুহূর্তে করোনাভাইরাসের দাপট অনেকটা কম ঠিকই, আবার যে বাড়বে না, তার নিশ্চয়তা কি আছে?’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- এক ধাক্কায় ৪,৪৩২ টাকা কমল সোনার দাম
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!