অবিশ্বাস্যভাবে শেষ হলো ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
৩ উইকেটে ১৯২ রান নিয়ে পঞ্চম দিন শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। দিনের শুরুতেই কাইল মেয়ার্সকে শিকার করে উইকেটের উদ্বোধন করেন লায়ন। কিছুক্ষণের মধ্যেই ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েটকেও শিকার করেন তিনি। লায়নের বলে বোল্ড হওয়ার আগে ক্যারিবীয় অধিনায়ক করেন ১১০ রান। তার ১৮৮ বলের ইনিংসে ছিল ১৩টি চার।
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও সম্পূর্ণ ব্যর্থ হয়েছে ওয়েস্ট ইন্ডিজের মিডল অর্ডার। লোয়ার অর্ডারে আট ও নয় নং ব্যাটার রস্টন চেইজ ও আলজারি জোসেফ প্রতিরোধের চেষ্টা করেন। তবে তা কেবলই হারের ব্যবধান কমিয়েছে। চেইজ করেন ৮৫ বলে ৫৫ রান। তাকেও শিকার করেন লায়ন। জোসেফ করেন ৭২ বলে ৪৩ রান। জোসেফকে শিকার করেন ট্রেভিস হেড।
কেমার রোচকে বোল্ড করে ম্যাচ জয় নিশ্চিত করেন লায়ন। ১৬৪ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। লায়ন একাই শিকার করেছেন ছয়টি উইকেট। হেড পেয়েছেন দুইটি। তবে দুই ইনিংসে যথাক্রমে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচসেরা হয়েছেন মারনাস লাবুশেন।
এই জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের অস্ট্রেলিয়ার শতকরা জয়ের হার দাঁড়াল ৭২.৭২। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার চেয়ে প্রায় ১৩ শতাংশ এগিয়ে আছে প্যাট কামিন্সের দল। অপরদিকে, ৪৫ শতাংশ জয় নিয়ে ওয়েস্ট ইন্ডিজ আছে ষষ্ঠ স্থানে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ