'বল গায়ে লাগলেও সমস্যা নেই, ঠেকিয়ে দেব'
১৮৭ রানের লক্ষ্যে এক পর্যায়ে ম্যাচ থেকে ছিটকেই গিয়েছিল বাংলাদেশ। ১৩৬ রানে ৯ উইকেট হারিয়ে বসা দলকে শেষ হাসিয়ে হাঁসায় মিরাজ-মুস্তাফিজ জুটি। আর এই জুটিতে ২২গজে মিরাজের সমান চেয়ে কঠিন পরীক্ষাই দিয়েছেন মুস্তাফিজ।
মিরাজের ব্যাট থেকে এসেছে জয়সূচক রান। তিনি ৩৮ রানে অপরাজিত থাকলেও ১১ বলে ১০ রানের মহাগুরুত্বপূর্ণ ইনিংস খেলেন মুস্তাফিজ। সেই সঙ্গে মুস্তাফিজের আত্মবিশ্বাসেই সাহস পেয়েছেন মিরাজ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন মিরাজ।
মিরাজ বলেন, 'সবচেয়ে বড় কথা মুস্তাফিজ খুব ভালো সাপোর্ট দিয়েছে। একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে, ও খুব আত্মবিশ্বাসী ছিল। একটা কথা আমাকে বারবার বলছিল, আমাকে নিয়ে টেনশন করার কিছু নেই। আমি ঠেকিয়ে দিচ্ছি। আমি আউট হবো না, গায়ে বল লাগলেও সমস্যা নাই। ওর এই বিশ্বাস দেখে আমার খুব ভালো লেগেছে। আমারও আত্মবিশ্বাস বেড়েছে ওর আত্মবিশ্বাস দেখে।'
নিচের দিকের ব্যাটারদের নিয়ে মিরাজের পরিকল্পনা ছিল ছোট ছোট জুটি গড়ার। কিন্তু এবাদত-হাসান দ্রুত ফেরায় সেই পরিকল্পনা ছিল অনেক দূরে। কিন্তু তাতেও হাল ছাড়েননি তিনি।
এই বাঁচা-মরার পরিস্থিতির বিবরণ দিয়ে মিরাজ বলেন, 'যখনই যে লাস্টের ব্যাটার ছিল-হাসানকেও একই কথা বলেছি যে চার-পাঁচটা বল যদি তুমি খেলতে পারো তাহলে আমার জন্য সহজ হয়ে যাবে। কিন্তু আমি যেভাবে চিন্তা করছিলাম হয়তো এবাদতকে নিয়ে ১৫ রান করবো, হাসানকে নিয়ে ২০ রান করবো। মুস্তাফিজকে নিয়ে শেষে ১৫-২০ রান যা লাগে, করবো। এভাবেই আমার চিন্তা ছিল।'
'কিন্তু তারপরও পরপর দুই উইকেট পড়ে গেছে। শেষ উইকেট যখন ছিল- তখন তো ডু অর ডাই। মানে হারানোর কিছু নাই। তখন তো ঝুঁকি নিতেই হবে। ঝুঁকিটা এমন নিয়েছি... মুস্তাফিজের কথা খুব ভালো লেগেছে- ওর কথা কানে বাজছিল তখন নিজের মধ্যে নিজের বিশ্বাস তৈরি হয়েছে।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live