আমি গোল্ডেন বুট জিততে আসিনি: এমবাপ্পে
এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে ডেনমার্কের বিপক্ষে দুটি ও অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি গোল করেন এমবাপ্পে। তবে নকআউট পর্ব নিশ্চিত হওয়ায় তিউনিসিয়ার বিপক্ষে শেষ ম্যাচের শুরুর একাদশে ছিলেন না। যদিও শেষদিকে মাঠে নেমেছিলেন, তবে কোনো গোলের দেখা পাননি এমবাপ্পে। কিন্তু শেষ ষোলোতে পোল্যান্ডের বিপক্ষে এসে আবারও জোড়া গোল করলেন তিনি। যার সুবাদে এবারের বিশ্বকাপে তার গোলসংখ্যা এখন ৫টি।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ ৫ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন পিএসজির এই তারকা। তবে তিনি গোল্ডেন বুটের চেয়ে বিশ্বকাপ জিততে বেশি মুখিয়ে আছেন। মরুর বুকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ম্যাচসেরা এমবাপ্পে সাংবাদিকদের এমন কথাই জানিয়েছেন।
২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপ ও বর্তমানে কাতার বিশ্বকাপ মিলিয়ে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে ৯টি গোলের দেখা পেয়ে গেছেন এমবাপ্পে। যার ফলে বিশ্বকাপের মঞ্চে নিজের ২৪ বছর বয়সের আগেই রেকর্ড করে ফেলেছেন তিনি। ব্রাজিলের সর্বকালের সেরা ফুটবলার পেলের ৭ গোলের রেকর্ড ভেঙে নিয়ে গেছেন ৯ এ। ফলে তাকে নিয়ে রীতিমতো বিস্ময় জাগছে সবার মনে।
এমবাপে বলেন, ‘আমার প্রধান লক্ষ্যই হলো- বিশ্বকাপ জেতা। এখন পরবর্তী ম্যাচ কোয়ার্টার ফাইনাল, যা বিশ্বকাপের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ।’
গোল্ডেন বুটের প্রসঙ্গে জানতে চাইলে এ তারকা বলেন, 'আমি এখানে গোল্ডেন বুট নয়, বিশ্বকাপ জিততে এসেছি। আমি যদি বুট জিতি, তাহলে অবশ্যই খুশি হবো। কিন্তু আমি এখানে ওটার জন্য আসিনি। আমি জাতীয় দলকে সাহায্য করতে এসেছি।’
উল্লেখ্য, আগামী ১০ ডিসেম্বর বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় দোহার আল বায়েত স্টেডিয়ামে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা