মিরাজকে প্রশংসায় ভাসালেন গাভাস্কার
১৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মিডল অর্ডারে গড়বড় পাঁকিয়ে ফেলেছিল বাংলাদেশ। ১৩৬ রানের হারিয়ে ফেলেছিল ৯টি উইকেট। হারের ক্ষণ গণনার মুহূর্তে আশার আলো হয়ে আসেন মিরাজ। তবে ভুল তিনিও করেছিলেন। উর্ধ্ব গগণে তুলে দিয়েছিলেন সহজ ক্যাচ। কিন্তু তা লুফে নিতে পারেননি রাহুল। ওই ক্যাচ মিসকে অনেকেই কাঠগড়ায় দাঁড় করালেও তা মানতে নারাজ গাভাস্কার।
গাভাস্কার বরং দোষ দিচ্ছেন নিজ দলের ব্যাটারদের। ফিল্ডিংয়ে ক্যাচ ছাড়লেও ব্যাট হাতে দারুণ করেছিলেন রাহুল। অর্ধশতক হাঁকিয়ে তিনিই তো ভারতকে লড়াই করার মতো পুঁজি এনে দিয়েছিলেন। অপরদিকে ব্যর্থ হয়েছেন শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলিদের মতো ব্যাটাররা। তাই ম্যাচ হারের জন্য রোহিত-কোহলিদেরকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন গাভাস্কার।
এই ম্যাচ হার নিয়ে গাভাস্কার বলেন, "আপনি বলতে পারেন না যে ওটাই কারণ ছিল। কারণ হ্যা, আমি জানি ওটা শেষ উইকেট ছিল এবং ক্যাচটি নিতে পারলেই ম্যাচ শেষ হয়ে যেত। কিন্তু আসল ঘটনা দেখুন, ভারত মাত্র ১৮৬ রান করেছে। আপনাকে এটাও দেখতে হবে। কিন্তু আমাদের বোলাররা দারুণ করেছে। তারা ১৩৬ রানেই ৯ উইকেট তুলে নিয়েছিল।"
মিরাজের প্রশংসায় তিনি বলেন, "তারপর মিরাজ আসলো এবং ওই ক্যাচ হাতছাড়া হওয়ায় তারা ভাগ্যের ছোঁয়া পেয়েছিল। কিন্তু সে খুবই ভালো খেলেছে। বুদ্ধিমানের মতো নিয়ে খেলেছে। সে প্রতিপক্ষকেই আক্রমণ করে বসেছে এবং দারুণ কিছু শট খেলেছে।"
ভারতের সংগ্রহ নিয়ে আক্ষেপ করেছেন এই সাবেক কিংবদন্তি ব্যাটার, "তবে ভারত ৮০-৭০ রান কম করেছে। যদি তারা ২৫০ রান করতে পারত তাহলে এই ম্যাচটি অন্যরকম হতো। চার রানের কম আস্কিং রেট হলে চাপ থাকবেই। বাংলাদেশকেই সেটাই দেওয়া হয়েছিল। কিন্তু বাংলাদেশই ম্যাচ কঠিন করে ফেলেছিল।"
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ