দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামার আগে জোড়া সুসংবাদ পেল ব্রাজিল
ক্যামেরুনের বিপক্ষে শেষ ম্যাচে হারের দগদগে ক্ষতও বহন করতে হচ্ছিল তিতে শিষ্যদের। ‘বি’ টিম নিয়ে মাঠে নেমে দর্শকদের হতাশ করেছিলেন আলভেজরা।
এদিকে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন ফুটবলের রাজা পেলে। তার মৃত্যু সংবাদ পাওয়ার অপেক্ষায়।
শঙ্কাগুলো অবশেষে দূরীভূত হতে চলেছে। ব্রাজিল থেকে সুসংবাদ এসেছে পেলের শারীরিক অবস্থার। পেলে জানিয়েছেন তিনি দলের খেলা দেখছেন। ব্রাজিলের খেলা তাকে শক্তি জুগিয়েছে।
আবার এদিকে টিম ডাক্তার জানাচ্ছেন, নেইমার সুস্থ হয়ে উঠেছেন, অনুশীলন করছেন। নেইমারও বলছেন, ভালো আছি। কোচ তিতে বলছেন, দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই নেইমারকে বিবেচনার কথা। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবেন নেইমার।
রোববার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে বারবার এসেছে নেইমার প্রসঙ্গ। এসেছে ক্যামেরুনের বিপক্ষে হারের প্রসঙ্গ, এসেছে ফুটবল সম্রাট পেলের প্রসঙ্গও। উত্তর দিয়েছেন অধিনায়ক থিয়েগো সিলভা।
গ্রুপপর্বে কী হয়েছে সেটি আমরা ভুলে গেছি, আপনারাও ভুলে যান। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এটি আমাদের নতুন ম্যাচ। ব্রাজিল দল তাদের সেরাটা দিয়েই কোয়ার্টার ফাইনালে পৌঁছাবে; আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন অধিনায়ক।
তবে তিনি প্রতিপক্ষকে যথেষ্ট গুরুত্ব দিয়ে এও বলেছেন, কোরিয়ানদের গতি আছে, বল পাসিং ক্ষমতা আছে, ডিফেন্স আছে। তবে তাদের দুর্বলতা আমাদের জানা আছে।
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলতে নামার আগে নেইমারের সুস্থতার খবরের পাশাপাশি পেলের শারীরিক অবস্থাবিষয়ক সুসংবাদ ব্রাজিল দলকে উজ্জীবিত করছে। ফুটবল কিংবদন্তি পেলে ভেরিফায়েড ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন, তিনি ভালো আছেন। বিশ্বকাপে ব্রাজিল দলের ফুটবল খেলা দেখছেন তিনি। মাতৃভূমির ফুটবল দলের খেলাই তাকে শক্তি জুগিয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live