ক্রিকেট বিশ্ব সাকিবকে সেভাবে স্বীকৃত দেয় না বলে জানান ওয়াসিম জাফর
পারফরম্যান্স, রেকর্ড, পরিসংখ্যান কিংবা ব্যক্তিগত সাফল্য, কোথাও সাকিবের ধারে কাছে নেই বাংলাদেশের কেউ। রেকর্ড বইয়ে নিজের নাম খোদাই করে লিখে রেখেছেন তিনি। তবে বাংলাদেশ সাফল্য না পাওয়ায় সেভাবে আন্তর্জাতিক মহলে সাকিবকে নিয়ে তাই আলোচনাও কম। যদিও পারফরম্যান্সে নিজেকে ছাড়িয়ে যেতে বিধিব্যস্ত বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডার।
মিরপুরে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নিজের সামর্থ্যের আরও এক ঝলক দেখিয়েছেন সাকিব। বোলিংয়ে এসেই প্রথম ওভারে দুই উইকেট নেন তিনি। নিজের দ্বিতীয় বলেই আর্ম ডেলিভারিতে রোহিত শর্মাকে বোল্ড করেছেন বাঁহাতি এই স্পিনার। এক বল পর ফিরিয়েছেন বিরাট কোহলিকেও।
বাঁহাতি এই স্পিনারের বল জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে শর্ট কভারে ক্যাচ দিয়ে ফেরেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার। দলের প্রয়োজনের সময় ওয়াশিংটন সুন্দরকে ফিরিয়ে লোকেশ রাহুলের সঙ্গে জমে উঠা জুটিও ভাঙেন সাকিব। এরপর একই ওভারে ফিরিয়েছেন শার্দুল ঠাকুর এবং দীপক চাহারকে।
এমন বোলিংয়ে শেষ পর্যন্ত সাকিবের বোলিং ফিগার দাঁড়ায় ৩৬ রানে ৫ উইকেটে। তাতে মোহাম্মদ রফিককে টপকে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি বয়সে ৫ উইকেট নেয়ার কীর্তি গড়েন সাকিব। ভারতকে অল্পতেই আটকে দেয়ার পর ইএসপিএন ক্রিকইনফোর সঙ্গে আলাপকালে সাকিবের প্রশংসা করতে গিয়ে ২০১৯ বিশ্বকাপের পারফরম্যান্সও টেনেছেন জাফর।
এ প্রসঙ্গে জাফর বলেন, ‘অবশ্যই, সে অন্যতম সেরা (অলরাউন্ডার)। এটা নিয়ে কোন সন্দেহ নেই। এটা দুর্ভাগ্যের যে সে বাংলাদেশের হয়ে খেলে। অন্যরা যেভাবে স্বীকৃতি পায় সে সেভাবে পায় না। বড় মঞ্চেও ব্যাটে-বলে তার এমন পারফরম্যান্স দেখা যায়।’
‘আপনার নিশ্চয় ২০১৯ বিশ্বকাপের কথা মনে আছে। সে অনেক রান করেছিল এবং বাংলাদেশকে একাই টেনে নিয়েছিল। বাংলাদেশ থেকে উঠে এসেছে এমন অলরাউন্ডারদের মাঝে সে দুর্লভ। সে ভালো দলের বিপক্ষেও ভালো করে। তাকে নিয়ে আমি খুব খুশি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি