বাংলাদেশের বিপক্ষে ম্যাচ হারার পাশাপাশি বিশাল শাস্তি পেল ভারত
গতকালের (৫ ডিসেম্বর) ম্যাচে স্লো ওভাররেটের কারণে ভারতকে এই শাস্তি পেতে হচ্ছে। আইসিসির প্লেয়ারদের কোড অফ কনডাক্টের ২.২২ ধারা অনুযায়ী প্রতি এক ওভার স্লো ওভাররেটের কারণে ক্রিকেটারদের ম্যাচফির ২০ শতাংশ করে জরিমানা করা হয়। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ভারত স্বাভাবিক ওভাররেটের চেয়ে ৪ ওভার পিছিয়ে ছিল। যার ফলে ক্রিকেটারদের ম্যাচ ফির ৮০ শতাংশ জরিমানা করা হয়েছে।
ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে ভারতের এই ভুল শনাক্ত করেন। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ভুল মেনে নেওয়ায় কোনোপ্রকার আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
বাংলাদেশ সফরের শুরুটা অবশ্য একদমই ভালো হয়নি ভারতের। প্রথম ওয়ানডেতে জিততে থাকা ম্যাচ শেষমুহূর্তে গিয়ে ১ রানের ব্যবধানে হেরেছে তারা। দশম উইকেট জুটিতে মেহেদি হাসান মিরাজ এবং মুস্তাফিজুর রহমানের অনবদ্য জুটিতে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ম্যাচ জিতে নেওয়ার পাশাপাশি ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়েও গেছে টাইগাররা।
সফরে তিনটি ওয়ানডে এবং দুইটি টেস্টের সিরিজ খেলবে ভারত। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ৭ ডিসেম্বর মিরপুরে এবং তৃতীয় এবং শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ১০ ডিসেম্বর, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রামেই শুরু হবে টেস্ট সিরিজ। ১৪ ডিসেম্বর থেকে চট্টগ্রামে প্রথম টেস্ট শুরু হবে, এরপর ২২ ডিসেম্বর সিরিজের শেষ টেস্ট আয়োজিত হবে ঢাকায়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live