দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
গ্রুপ পর্বে চমক দেখানো এশিয়ান দলটির বিপক্ষে সতর্কতার সঙ্গে একাদশ সাজাবেন প্রফেসর তিতে। আর কোরিয়ার সঙ্গে সেলেসাওদের লড়াইটা অপ্রত্যাশিত না। কারণ, গ্রুপ পর্বে দক্ষিণ কোরিয়া পর্তুগালের সঙ্গে জিতেছে আর সাবেক চ্যাম্পিয়ন উরুগুয়ের সঙ্গে ড্র করে নক-আউটে জায়গা করে নিয়েছে দক্ষিণ কোরিয়া।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে কোচ তিতে বেঞ্চের শক্তি পরীক্ষা করে দেখেছেন। নক-আউটের ম্যাচে একাদশে ফিরছেন ইনজুরি থেকে উঠে আসা ব্রাজিলিয়ান দলের পোস্টার বয় নেইমার জুনিয়র। তাকে সঙ্গ দেবেন তরুণ ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনহা।
ফর্মে থাকা টটেনহ্যাম হটস্পার তারকা রিচার্লিসন থাকবেন সেন্টার ফরোয়ার্ডে। মিডফিল্ডের দুই প্রান্তে যথারীতি কাসেমিরো ও লুকাস পাকেতা।
রক্ষণভাগের মূল দায়িত্বে থিয়াগো সিলভা ও মারকুইনহোস। আর লেফট ও রাইট ব্যাকে জায়গা মিলতে পারে মিলিতাও এবং দানিলোর। তবে অভিজ্ঞতার বিচারে দানি আলভেসের সুযোগ হতে পারে দানিলোর জায়গায়। আর গোলপোস্ট অক্ষত রাখার ভূমিকায় লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন। এক্ষেত্রে ৪-২-৩-১ ফরমেশনে শুরুর একাদশ সাজাবেন সেলেসাও কোচ তিতে।
ব্রাজিলের শুরুর সম্ভাব্য একাদশ
অ্যালিসন (গোলরক্ষক), থিয়াগো সিলভা, মারকুইনহোস, এদের মিলিতাও, দানিলো/দানি আলভেস, কাসেমিরো, লুকাস পাকেতা, রাফিনহা, ভিনিসিয়ুস জুনিয়র, রিচার্লিসন, নেইমার জুনিয়র।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি