কাতার বিশ্বকাপের ৩ দেশকে শাস্তি দিল ফিফা
এবারের আসরে প্রথম অঘটনের জন্ম দিয়েছিল সৌদি আরব। আর্জেন্টিনাকে হারিয়ে ফুটবল বিশ্বকে রীতিমতো চমকে দিয়েছিল তারা। তবে গ্রুপ পর্বে আর্জেন্টিনা ও মেক্সিকোর বিপক্ষে দুই ম্যাচেই খেলোয়াড়দের অসদাচরণের জন্য ১৫ হাজার সুইস ফ্রাঁ করে দুই দফায় এশিয়ার দেশটিকে জরিমানা করা হয়েছে।
এছাড়া ড্রেসিং রুমে কসোভোর পতাকা রাখায় শাস্তির মুখে পড়েছে সার্বিয়া। বড় অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে দলটিকে। গত ২৪ নভেম্বর ব্রাজিলের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচের সময় সার্বিয়ার ড্রেসিং রুমে কসোভোর পতাকা ঝুলানো ছিল। যার মাধ্যতে বোঝানো হয়েছে কসোভো তাদের দেশের অংশ।
কসোভোর ওই পতাকায় সার্বিয়ান ভাষায় লেখা ছিল, ‘আমরা আত্মসমর্পণ করি না।’ কসোভোর সংস্কৃতি, যুব ও ক্রীড়া মন্ত্রী হাজরুল্লা চেকু একটি ছবি শেয়ার দেওয়ার পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ফিফা জানায়, এর জন্য সার্বিয়াকে ২০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে।
ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশনকে ৫০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছে ফিফা। কানাডার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ ঘিরে ক্রোয়েশিয়ার সমর্থকরা এমন বার্তা দিয়েছিল, যেটা খেলার সঙ্গে মানানসই না।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ