অভিষেক টেস্টে ইতিহাস গড়লেন আবরার
২৪ বছর বয়সী আবরার পাকিস্তানের ঘরোয়া লিগে কয়েক বছর ধরে খেললেও জাতীয় দলের হয়ে তার অভিষেক হয়েছে এই টেস্টেই। আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা ছিল না কোনো ফরম্যাটেই। সেই আবরারই করলেন বাজিমাত। অভিষেক সেশনে ৫ উইকেট তুলে নিয়ে নাম লেখালেন গ্রেটদের কাতারে। পাকিস্তানের হয়ে অভিষেকে ৫ উইকেট পাওয়া ১৩তম ক্রিকেটার এখন তিনি। তবে অভিষেকের প্রথম সেশনে পাঁচ উইকেট নেওয়া একমাত্র পাকিস্তানি বোলার আবরার।
রেকর্ড এখানেই শেষ নয়। শুক্রবার মুলতানে সিরিজের দ্বিতীয় টেস্টে টস হেরে বোলিংয়ে নামে পাকিস্তান। প্রথম সেশন শেষে ইংল্যান্ড হারায় পাঁচ উইকেট। এই পাঁচটা উইকেটের সবগুলোই পেয়েছেন আবরার। আর তাতে ৪৬ বছর পর এমন ঘটনার পুনরাবৃত্তি দেখল ক্রিকেট বিশ্ব। সবশেষ ১৯৭৬ সালে জন লেভার ভারতের বিপক্ষে এই দুঃসাধ্য কাজটা করেছিলেন।
অভিষেক ম্যাচে প্রতিপক্ষের প্রথম পাঁচ উইকেটের সবগুলোই নিজের ঝুলিতে নেওয়ার তালিকায় আবরার এখন সপ্তম। তবে তার সমসসাময়িকদের মধ্যে কেউই নেই তালিকায়। জন লেভার ছাড়া সেখানে আছেন লেস্টার কিং, ভ্যালেন্টাইন, ফেন ক্রেসওয়েল, জর্জ ফিনালি, বিল লকউড।
শুক্রবার বোলিংয়ে নেমে প্রথম ওভারেই উইকেট পান আবরার। ইংলিশ ওপেনার জ্যাক ক্রলিকে বোল্ড করে অভিষেক রাঙিয়েছেন এ স্পিনার। দারুণ ছন্দে থাকা বেন ডাকেটকে ফেলেন এলবিডব্লিউয়ের ফাঁদে। এরপর একে একে ফিরিয়েছেন জো রুট, ওলি পোপ ও হ্যারি ব্রুকের মতো ব্যাটারদের। আর তাতে ইতিহাসের পাতায় নাম লেখা হয়ে গেছে তরুণ উদীয়মান এ স্পিনারের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ