নেদারল্যান্ডসকে হারাতে বিশেষ পরিকল্পনা আর্জেন্টিনা কোচ স্কালোনির
এই ম্যাচ জিতলেই সেমিফাইনাল আর হারলেই পত্রপাট বিদায়, এমন সমীকরণে কঠিন লড়াই হবে সেটা অনুমেয়। সেই কথা চিন্তা করেই ছক কষছেন স্কালোনি।
নেদারল্যান্ডসের বিপক্ষে কঠিন লড়াইয়ের আশা করছে আর্জেন্টিনা। কমলা বাহিনীর বাধা অতিক্রম করতে বিশেষ পরিকল্পনা করেছেন আর্জেন্টিনা বস। কী সেই পরিকল্পনা? জানিয়েছেন দলের অন্যতম ভরসা স্ট্রাইকার অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার।
ম্যাকঅ্যালিস্টার বলেন,আমরা জানি নেদারল্যান্ডসের কয়েকজন দারুণ ফুটবলার রয়েছে। খেলা এবং নিজেদের সম্পর্কে ওদের ধারণাও খুব স্বচ্ছ। আমাদেরও কিছু পরিকল্পনা রয়েছে। কীভাবে ওদের আটকানো যায়, তা নিয়েও আমরা গত কয়েক দিন কাজ করেছি।
একাধিক পরিকল্পনা আমাদের রয়েছে। ম্যাচের আগে হাতে আরও কিছুটা সময় রয়েছে। অবশ্যই নিজেদের পরিকল্পনাগুলো আরও একবার ঝালিয়ে নেব। যাতে মাঠে নেমে সমস্যা না হয়। সাধারণত আমরা নিজেদের খেলা, পরিকল্পনা নিয়েই ভাবি। - তিনি যোগ করেন।
এখানেই থেমে যেতে চান না জানিয়ে ম্যাকঅ্যালিস্টার আরো বলেন, আমাদের দলে বেশ কয়েকজন ভাল ফুটবলার আছে। আমাদের দলটাও বেশ ভাল। শুধু সেমিফাইনালে নয়, আমরা বিশ্বকাপ জেতার ব্যাপারেও আশাবাদী।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা