আজ ফাইনালের উঠার লড়াইয়ে মাঠে নামছে ফ্রান্স বনাম মরক্কো, দেখেনিন পরিসংখ্যান
দ্বিতীয় সেমিফাইনালে কোনো শঙ্কা ছাড়াই ফেবারিট ফ্রান্স। দাপট দেখিয়ে শেষ চারে উঠে এসেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আর মরুর বুকে প্রথম বিশ্বকাপে বড় চমকের নাম আফ্রিকান দেশ মরক্কো। বুধবার দিবাগত রাত ১টায় কাতারের আল বায়েত স্টেডিয়ামে গ্রেটেস্ট শো অন আর্থে ফাইনালের স্বপ্ন রাঙাবে দেশ দুটি।
পরিসংখ্যান এগিয়ে আছে ফ্রান্স। দুই দলের পাঁচ বারের দেখায় প্রতিবারই অপরাজিত ফরাসিরা। এমবাপ্পেরা জিতেছে তিনবার আর ড্র হয়েছে দুই ম্যাচে। কিন্তু বিশ্বমঞ্চে এবারই প্রথমবারের মতো দেখা হচ্ছে এই দুই দলের।
মরক্কোর ১৯৭০ সালে প্রথমবারের মতো বিশ্ব আসরে অভিষেক হয়। আর ১৯৮৬ সালে প্রথমবারের মতো নকআউট নিশ্চিত করেছিল দ্য অ্যাটলাস লায়ন্সরা। আর বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাস ভেঙে সেমিতে জায়গা করে নিয়েছে আফ্রিকান দেশটি।
অন্যদিকে বিশ্বকাপে নিয়মিত ফ্রান্স। বিশ্বকাপের উদ্বোধনী আসরেই সুযোগ পায় ইউরোপিয়ান দেশটি। ২২ আসরের মধ্যে ১৬টি আসরে খেলেছে তারা। আর দুইবার বিশ্বকাপে সোনালী ট্রফি উঁচিয়ে ধরেছে। সবশেষ রাশিয়া বিশ্বকাপে ২০১৮ সালে আর প্রথমবার ১৯৯৮ সালে। আর তাই ফরাসিদের সামনে টানা দুবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার হাতছানি দিচ্ছে।
বিশ্বমঞ্চে ৩৬ বছরের ইতিহাস ভেঙে নকআউটে এসে বেশ চমক দিচ্ছে মরক্কো। কানাডার বিপক্ষে একবার মাত্র আত্মঘাতী গোল হজম করেছে দলটি। ডিফেন্ডার নায়িফ আগের্দের আত্মঘাতী গোল ছাড়া আর কোনো দলই এখন পর্যন্ত দ্য অ্যাটলাস লায়নসদের জালে বল পাঠাতে পারিনি। তাই কোনোভাবেই দলটিকে ছোট করে দেখার সুযোগ পাচ্ছে না বর্তমান চ্যাম্পিয়নরা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা