পূজারাকে আউট করে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর
বাংলাদেশের বাজে ফিল্ডিং আর ভাগ্যের সহায়তায় তিনবার জীবন পেয়েছে আইয়ার-পূজারা জুটি। অবশেষে পূজারাকে বোল্ড করেছেন তাইজুল।
পান্তের বিদায়ের পর দারুণ এক জুটি গড়েছেন শ্রেয়াস আইয়ার এবং পূজারা। তবে লাঞ্চ বিরতি থেকে ফিরেই সাজঘরে ফিরতে পারতেন পূজারা। কিন্তু উইকেটকিপার নুরুল হাসান সোহানের ভুলে সেটা আর হয়নি। এরপর সাকিবের বলে আরও একবার ক্যাচ ফেলেছেন সোহান। তাই এই সেশনে পান্তের উইকেট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে। ৪ উইকেটে ১৭৪ রান নিয়ে চা বিরতিতে গেছে ভারত।
লাঞ্চ বিরতি থেকে ফিরেও একই গতিতে রান তুলছিলেন পান্ত। স্পিনার কিংবা পেসার সবার বিপক্ষেই সাবলীল ব্যাটিং করছিলেন এই উইকেটকিপার ব্যাটার। ৩২তম ওভারের তৃতীয় বলে মিরাজকে ছক্কা মেরে টেস্ট ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম ইনিংস খেলে ৫০ ছক্কার মাইলফলক স্পর্শ করেবন পান্ত। তবে পরের বলেই প্রতিশোধ নিয়েছেন মিরাজ। এই ডানহাতি স্পিনারের অফ স্ট্যাম্পের বাইরের বলে কভার ড্রাইভ করতে গিয়ে ইনসাইড এইডজে বোল্ড হয়েছেন পান্ত। সাজঘরে ফেরার আগে ৪৫ বলে ৪৬ করেছেন তিনি। তার এই ইনিংসে ৬ চারের সঙ্গে ছিল দুটি ছক্কার মার।
রাহুল আউট হওয়ার পরের ওভারেই কোহলিকে হারায় ভারত। লেগ এবং মিডল স্ট্যাম্পের ওপর করা তাইজুলের স্টেইট ডেলিভারিতে ডিফেন্স করতে গিয়ে ব্যাটে-বলে এক করতে পারেননি কোহলি। আর তাতে তাইজুলের আবেদনে সাড়া দিতে খুব একটা সময় নেননি আম্পায়ার। এই অভিজ্ঞ ব্যাটার সাজঘরে ফিরেছেন ১ রান করে।
দলীয় অর্ধশতক পূরণের আগেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে কিছুটা হলেও চাপে পড়েছিল ভারত। তবে ঋষভ পান্তের কাউন্টার অ্যাটাকে আবারও খেলায় ফেরে তারা। বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলেছেন এই উইকেটকিপার ব্যাটার। ৩ উইকেটে ৮৫ রান তোলে লাঞ্চ বিরতিতে গেল ভারত।
গিল সাজঘরে ফেরার পর আর বেশিক্ষণ টিকতে পারলেন না আরেক ওপেনার রাহুল। ১৯ তম ওভারের বোলিংয়ে ছিলেন খালেদ আহমেদ। এই ওভারের দ্বিতীয় বলে অফ স্ট্যাম্পের বাইরে থেকে বল ডেকে এনে বোল্ড হয়েছেন রাহুল। সাজঘরের ফেরার আগে নামের পাশে ২২ রান যোগ করেছেন ভারত অধিনায়ক।
দুই ওপেনার শুভমান গিল এবং লোকেশ রাহুলের ব্যাটে দুর্দান্ত শুরু করেছিল ভারত। চট্টগ্রামের ব্যাটিং স্বর্গে প্রথম ওভার থেকেই স্বাছন্দ্যে খেলেছেন ব্যাটাররা। এবাদত-খালেদরা সুবিধা করতে না পারায় দ্রুতই বোলিং পরিবর্তন করেন সাকিব। আর তাতে সাফল্যও মেলে। ১৪ তম ওভারে তাইজুলকে প্যাডল সুইপ করতে গিয়ে লেগ স্লিপে ক্যাচ দেন গিল। তার আগে ২০ রান এসেছে এই ওপেনারের ব্যাট থেকে।
৮৪ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২৬১ রান তোলেছে ভারত। উইকেটে আছেন শ্রেয়াস আইয়ার।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত- ২৬১/৫ (৮৪ ওভার) (আইয়ার ৭৯*, অক্ষর ০*)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা