অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে তিনে মিরাজ, জেনেনিন সাকিবের অবস্থান
সিরিজের প্রথম ওয়ানডেতে মুস্তাফিজুর রহমানের সঙ্গে পঞ্চাশ পেরোনো জুটি গড়ে বাংলাদেশকে জয় এনে দিয়েছিলেন তিনি। সেই ম্যাচে খেলেছিলেন অপরাজিত ৩৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। দ্বিতীয় ওয়ানডেতে পেয়েছেন সেঞ্চুরির দেখাও। মিরাজের ৮৩ বলে সেঞ্চুরি পাওয়ার ম্যাচে জয় পায় বাংলাদেশ।
ব্যাটিং ছাড়াও পুরো সিরিজে বল হাতে ৪ উইকেট নিয়েছেন মিরাজ। এমন পারফরম্যান্সে আইসিসির ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছেন তিনি। ২৮৪ রেটিং পয়েন্ট নিয়ে তিনে রয়েছেন এই অলরাউন্ডার। এদিকে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান।
ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৭৭ রানের ইনিংস খেলেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ৩৫ নম্বরে উঠে এসেছেন তিনি। ব্যাট হাতে জ্বলে উঠতে না পারায় তিন ধাপ পিছিয়েছেন মুশফিকুর রহিম। অভিজ্ঞ এই ব্যাটার রয়েছেন ২৩ নম্বরে।
প্রথম ম্যাচেই ৫ উইকেট নিয়ে ভারতকে ধসিয়ে দিয়েছিলেন সাকিব। পরের দুই ম্যাচে নিয়েছেন আরও ৪ উইকেট। পুরো সিরিজে ৯ উইকেট নেয়া সাকিব এগিয়েছেন আরও এক ধাপ। ৬৫২ রেটিং পয়েন্ট নিয়ে ৮ নম্বরে উঠে এসেছেন সাকিব। এদিকে আগের মতোই ৯ নম্বরে আছেন মুস্তাফিজ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ