অবসরের ঘোষণা দিল পাকিস্তানের তারকা ব্যাটার
৩৭ বছর বয়সী এই ব্যাটার করাচি টেস্টের প্রাক্বালে জানিয়েছেন, অবসর নেওয়ার জন্য বর্তমান সময়টাকেই যথার্থ মনে হচ্ছে তার। বিদায়বেলায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
আজহার বলেন,'সবকিছুরই একটা সময় আছে। আমার এখনই বিদায় নেওয়ার সঠিক সময়। কাল আমি ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামবো। ক্যারিয়ারে উত্থানপতন থাকলেও যাত্রাটা সুন্দর ছিল। আমি পরিবারের কথা বিশেষভাবে বলতে চাই, যাদের ছাড়া আজকের অবস্থানে থাকতে পারতাম না। আমার বাবা-মা, স্ত্রী, ভাইবোন ও সন্তানদের কারণেই আজকের আমি।'
শুধু পরিবার নয়, সতীর্থদের উদ্দেশেও আজহার দিয়েছেন আবেগঘন বার্তা। তিনি জানান, 'এই মানুষগুলোকে (সতীর্থ) বন্ধু বলে খুব স্বস্তি পাই। কয়েকজন দারুণ কোচের অধীনে খেলার সুযোগও আমার হয়েছে।'
আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে নিজের প্রায় সব লক্ষ্য পূরণ করেছেন জানিয়ে আজহার আরও বলেন, 'দেশকে নেতৃত্ব দেওয়ার সৌভাগ্য সব ক্রিকেটারের হয় না। আমার সেই সৌভাগ্য হয়েছিল।'
পাকিস্তান জাতীয় দলের হয়ে ৯৬টি ওয়ানডে ও ৫৩টি টেস্ট খেলেছেন আজহার। দুই ফরম্যাটে আছে ২২টি শতক ও ৪৭টি অর্ধশতক। এর আগে ২০১৮ সালে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেন তিনি। তবে কখনোই জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলা হয়নি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ