একাদশে ফিরছেন ডি মারিয়া
বিশ্বকাপের ফাইনালে ডি মারিয়া খেলবেন কিনা তা নিয়ে শঙ্কা ছিল সবার মনে। তবে আশার কথা হচ্ছে ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন জুভেন্টাসের এই তারকা। তাই আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ এই সদস্যকে ফ্রান্সের বিপক্ষে শিরোপার লড়াইয়ে একাদশে দেখা যেতে পারে।
এই ম্যাচকে সামনে রেখে ডি মারিয়া দলের সঙ্গে সাধারণভাবেই অনুশীলন করেছেন। তাকে একাদশে রেখেই দলকে অনুশীলন করিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। তিনি যদি খেলতে পারেন তাহলে আর্জেন্টিনার জন্য সেটি হবে বড় একটি পাওয়া।
এর আগে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপেও ফর্মের তুঙ্গে থাকা ডি মারিয়া ইনজুরিতে পড়েছিলেন। যার দরুণ জার্মানির বিপক্ষে ফাইনাল মিস করেন তিনি। পরে শিরোপার লড়াইয়ে জার্মানির সঙ্গে শেষ পর্যন্ত পেরে উঠেনি লে আলবিসেলেস্তেরা।
মাঝে রাশিয়া বিশ্বকাপের পর আবারও আরেকটি বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা। তার আগে ডি মারিয়ার ইনজুরি কাটিয়ে ফেরা আর্জেন্টিনা সমর্থকদের জন্য স্বস্তির খবর। তবে একাদশে থাকবেন কিনা তা এখনই অবশ্য জানা যাচ্ছে না।
উল্লেখ্য, আগামী রোববার (১৮ ডিসেম্বর) দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফ্রান্সের বিপক্ষে শিরোপা নির্ধারণী ফাইনালের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৯ টায় শুরু হবে। এই ম্যাচে জয় পেলে দীর্ঘ ৩৬ বছর পর শিরোপার স্বাদ পাবে লিওনেল মেসির আর্জেন্টিনা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ