ফাইনালে বিশ্বকাপ জিতলে যা করবেন মেসিদের স্ত্রী-প্রেমিকারা
খেলা নিয়ে ব্যস্ততা থাকায় মেসি-মার্টিনেজদের পক্ষে সঙ্গিনীদের সময় দেওয়ার সুযোগ হয় না। তবে ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালের আগে স্ত্রী-প্রেমিকাদের কাছে পেয়েছিলেন তারা। যেহেতু সবার স্বামী কিংবা প্রেমিক খেলা নিয়ে ব্যস্ত, তাই স্ত্রী-বান্ধবীরা একসঙ্গেই ঘোরাফেরা করছেন। নিজেদের মাঝে বন্ধুত্বটা আরো শক্তপোক্ত হয়ে উঠেছে। ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালের রাতে কাতারের একটি রেস্তোরাঁয় ডিনার পার্টিও করেছেন এমিলিয়ানো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজের স্ত্রী-বান্ধবীরা।
সোশ্যাল সাইটে দেখা গেছে তাদের গ্রুপ ছবি। সেই ডিনারে সবাই থাকলেও মেসিপত্নী আন্তোনেল্লা রোকুজ্জো আর রদ্রিগো দি পলের প্রেমিকা স্তোয়েসেল ছিলেন না! তারা কেন ছিলেন না তা এখনো জানা যায়নি। তবে ডিনার পার্টিতে একটা ‘গুরুত্বপূর্ণ' সিদ্ধান্ত নিয়েছেন মেসিদের স্ত্রী-বান্ধবীরা। তা হলো, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে সবাই নিজেদের শরীরে ট্যাটু আঁকবেন। এক টিভি অনুষ্ঠানে খবরটি দিয়েছেন লিসান্দ্রো মার্টিনেজের সঙ্গী মুরি লোপেজ।
তবে কী ট্যাটু আঁকা হবে সেটা এখনো নির্ধারণ করা হয়নি। সেই ডিনার পার্টিতে অনেকেই অনেক রকমের প্রস্তাব দিয়েছেন। কেউ চেয়েছেন ট্রফির ছবি আঁকতে, কেউ চেয়েছেন ফাইনালের তারিখ আবার কেউ মধ্যপ্রাচ্যের বিশ্বকাপ স্মরণীয় রাখতে আরবি ভাষায় কিছু একটা আঁকার প্রস্তাব দিয়েছেন। মুরি লোপেজ জানিয়েছেন, কী ট্যাটু করা হবে সেই সিদ্ধান্ত তারা ফাইনালের পরে নেবেন। কারণ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স মোটেও দুর্বল কোনো প্রতিপক্ষ নয়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ