মেসির জন্য নিজেদের উজাড় করে দেবে আর্জেন্টিনার খেলোয়াড়েরা’
পিএসজিতে এক বছর মেসিকে অনুশীলন করানো পচেত্তিনো আগামীকাল রোববারের বিশ্বকাপ ফাইনাল নিয়ে বলেন, ‘আপনার দলে যদি মেসি থাকে, তাহলে দলের সবাই ভাবতে শুরু করে যে আমাদের মেসির জন্যই খেলতে হবে। মেসি এখনও বিশ্বসেরা।’
সৌদি আরবের কাছে হেরে বিশ্বকাপ শুরু করা আর্জেন্টিনা ফাইনালে উঠে এসেছে মূলত মেসির নৈপুণ্যে। সেমিফাইনাল পর্যন্ত গোল করেছেন পাঁচটি, করিয়েছেন আরও তিনটি। আসরের সর্বোচ্চ গোলদাতার তালিকায় কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে শীর্ষে সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসি।
পচেত্তিনো বিশ্বাস করেন, মেসির সঙ্গে খেললে অন্যদেরও বিশ্বকাপ জেতার সম্ভাবনা বাড়ে। এ জন্য সতীর্থদের মেসিকে সহযোগিতা করতে হবে বললেন তিনি, ‘দলের যেমন মেসির প্রয়োজন, একইভাবে তার সঙ্গে লড়াই করতে অন্য দশ জন ফুটবলারও প্রয়োজন। দলগত সাফল্যের এটাই মূলমন্ত্র। ফুটবলাররাও জানে যে মেসির সঙ্গে খেললে বিশ্বকাপ জিততে পারে। এটা পরিস্কার ব্যাপার।’
রদ্রিগো দি পল, আনহেল দি মারিয়ারা মেসির জন্য শতভাগের চেয়েও বেশি চেষ্টা করবেন বলে মনে করেন পচেত্তিনো, ‘ওরা নিজেদের সবকিছু উজাড় করে দেবে। পারলে আরও বেশি কিছু দেবে। আর এটা করবে মেসির জন্য। এটা তাদের স্বপ্নও। ওরা (সতীর্থরা) তার খুব কাছের মানুষ। যখন তারা মেসিকে দেখে, মনে করে সবকিছুই সম্ভব।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live