সাকিবের ঝড়ো ব্যাটিং শেষ হলো ভারত বনাম বাংলাদেশের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের ওপর ভরসা করে পঞ্চম দিন সকালে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে এবার আর দলকে উদ্ধার করতে পারেননি মিরাজ। মোহাম্মদ সিরাজের বলে একটি চার হাঁকিয়ে পরের ওভারেই কাভার ড্রাইভ করতে গিয়ে আউট হন। ৪৮ বলে ১৩ রান করে বিদায় নেন মিরাজ।
মিরাজের বিদায়ের পর সাকিবের সাথে ক্রিজে যোগ দেন তাইজুল ইসলাম। সাকিব শুরু থেকেই ছিলেন মারমুখী। সকালে ১১টি বল মোকাবেলা করতেই টেস্ট ক্যারিয়ারের ৩০তম অর্ধশতক স্পর্শ করেন সাকিব। ৮০ বলে অর্ধশতক হাঁকান তিনি। সাবলীলভাবে ব্যাটিংয়ের পথে সাকিবের রান তোলার গতি আরো বৃদ্ধি পায়।
তবে কুলদীপ যাদবের বলে ছন্দ হারান সাকিব। বোল্ড হয়ে যান বাংলাদেশ অধিনায়ক। ১০৮ বলে ৮৪ রানের ইনিংস খেলেন তিনি। সাকিবের শতক হাঁকানোর সুযোগ হাতছাড়ার পাশাপাশি বাংলাদেশের পরাজয়ও নিশ্চিত হয়।
তাইজুল, খালেদ ও এবাদত কোনো প্রতিরোধই গড়তে পারেননি। ফলে ৩২৪ রানে অলআউট হয় বাংলাদেশ। ম্যাচ হারে ১৮৮ রানের ব্যবধানে।
সংক্ষিপ্ত স্কোর
ভারত ৪০৪/১০ (প্রথম ইনিংস)
বাংলাদেশ ১৫০/১০ (প্রথম ইনিংস)
ভারত ২৫৮/২ (দ্বিতীয় ইনিংস)
বাংলাদেশ ৩২৪/১০ (জাকির ১০০, শান্ত ৬৭, সাকিব ৮৪, মুশফিক ২৩, লিটন ১৯, মিরাজ ১৩, ইয়াসির ৫, সোহান ৩)
ভারত ১৮৮ রানে জয়ী।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ