এবার ফাইনালের রেফারির দায়িত্ব পেয়েছেন কে
জীবনের শেষ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে মরিয়া মেসি। আর টানা দ্বিতীয় বার কাপ জিততে বদ্ধপরিকর এমবাপ্পে। কাতার বিশ্বকাপের ফাইনালে এই দুই তারকার ভাগ্য ঝুলছে একজনের হাতে- তিনি পোল্যান্ডের সাইমন মার্সিনিয়াক। তাকেই রেফারির দায়িত্বে দেখা যাবে আর্জেন্টিনা-ফ্রান্সের ফাইনাল ম্যাচে।
এমন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়ার আগে নিজের ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তায় পড়েছিলেন ৪১ বছর বয়সী এই পোলিশ রেফারি। গত বছর টাকাইকার্ডিয়া নামের রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। তবে লড়াকু মন-মানসিকতায় আবারো ফুটবলে ফিরে এসেছেন সাইমন।
২০০৬ সালে ২৫ বছর বয়সে পেশাদার রেফারি হিসেবে পথ চলা শুরু সাইমনের। ফিফার তালিকাভুক্ত রেফারি হতে তার সময় লাগে আরও ৫ বছর। এরপর অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে বেছে নিয়েছে ফিফা। যেমনটা বেছে নেয়া হয়েছে এবারের ফাইনালের জন্য।
এবারের আসরে শেষ দিকে এসে রেফারিং নিয়ে বিতর্কে পড়তে হয়েছে ফিফাকে। তাই ফাইনালের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন এই পোলিশ রেফারি।
এবারের আসরে মোট দুটি ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেছেন সাইমন। একটি গ্রুপ পর্বে ফ্রান্স-ডেনমার্ক ম্যাচে। অন্যটি শেষ ষোলোর আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ। এই দুই ম্যাচে মেসিদের একটি পেনাল্টি দিয়েছিলেন এই পোলিশ রেফারি। আর সবমিলিয়ে হলুদ কার্ড দেখিয়েছেন ৫টি। তবে কোন লাল কার্ড দেখাননি তিনি।
লাতিনের অভিজ্ঞতা না থাকলেও, ইউরোপীয় দর্শকরা ভাল করে চেনেন সাইমনকে। অনেক হাইভোল্টেজ ম্যাচে রেফারি ছিলেন তিনি। যেসব ম্যাচে ফুটবলারদের লাল কার্ড দেখানোর নজিরও আছে তার।
বড় ম্যাচে হেডমাস্টার সাইমনের কড়া শাসন দেখেছেন ইরানের মেহদি তারেমি, জার্মানির জেরমি বোয়াতেং-সহ আরও অনেক ফুটবলার। রোববারের ফাইনালে পোল্যান্ডের এই রেফারি কি করতে চলেছেন, সেদিকেই তাকিয়ে আর্জেন্টিনা-ফ্রান্সের সমর্থকরা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!