ব্রেকিং নিউজ: কাতারে যাচ্ছেন না করিম বেনজেমা
করিম বেনজেমার সুযোগ ছিলো প্রেসিডেন্টশিয়াল বিমানে চড়ে বসার। কিন্তু তিনি সে সুযোগ গ্রহণ করেননি। জানিয়ে দিয়েছেন, তিনি যাবেন না কাতারে বিশ্বকাপ ফাইনাল খেলা দেখতে। ইএসপিএন জানিয়েছে এ খবর।
ইনজুরির কারণে খেলতে না পারলেও বেনজেমা কাগজে-কলমে এখনও ফ্রান্স দলের সদস্য। ইনজুরির কারণে বিশ্বকাপের আগ মুহূর্তে ছিটকে পড়ার পরও তার নাম তালিকা থেকে বাদ দেয়া হয়নি। এখন তিনি পুরোপুরি সুস্থ। নিজের দেশ ফ্রান্স, ক্লাব রিয়াল মাদ্রিদে আসা-যাওয়ার মধ্যে রয়েছেন।
সবাই গ্রহণ করলেও বেনজেমা প্রেসিডেন্টের সে দাওয়াত গ্রহণ করেননি। শুধু বেনজেমাই নয়, ইনজুরিতে ছিটকে যাওয়া লুকাস হার্নান্দেজ এবং পল পগবাও উপস্থিত থাকছেন না বিশ্বকাপের ফাইনালে। পগবাকে কাতার আসার অনুমতি দেয়নি তার ক্লাব জুভেন্টাস। বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমে ছিটকে পড়া লুকাস হার্নান্দেজ চিকিৎসার কারণেই উপস্থিত থাকতে পারছেন না কাতারে।
করিম বেনজেমার বিশ্বকাপ ফাইনালে খেলার সম্ভাবনা নিযে গুঞ্জন শুরু হলে, তিনি সোশ্যাল মিডিয়ায় শুধু একটা কথাই লিখে দিয়েছিলেন, ‘আমি আগ্রহী নই (আই অ্যাম নট ইন্টারেস্টেড)।’ সবাই ধরে নিয়েছে, বেনজেমা বিশ্বকাপ ফাইনালে খেলবেন না- এটা জানিয়ে দিয়েছেন তিনি। এরপর বিতর্ক এড়াতে কোচ দিদিয়ের দেশমও বলে দিয়েছেন, ‘আমার দলে অনেকেই ইনজুরিতে পড়েছিলো। তাদের মধ্যে করিমও একজন। সে ইনজুরিতে পড়ার পর থেকে আমার দলে আছে ২৪জন খেলোয়াড়। বিশ্বকাপ ফাইনাল সামনে রেখে আমি এই ২৪জনের দিকেই সবচেয়ে বেশি মনযোগি। বাইরের আর কিছুইতেই মনযোগ নেই।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা