মেসি মেসি ধ্বনিতে মুখরিত পুরো টিএসসি
বিভিন্ন বয়সের আর্জেন্টিনা সমর্থকরা আশা করছেন, তারা তাদের প্রিয় ফুটবল তারকা লিওনেল মেসির হাতে বিশ্বকাপ দেখবেন। বিশ্বকাপ হাতে নেওয়ার মাধ্যমে মেসি বিশ্বসেরার প্রমাণ দেখাবেন।
রোববার সন্ধ্যার পর থেকে সরেজমিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে ভক্তদের এমন উন্মাদনা দেখা গেছে।
বিশ্বকাপ ফুটবল ফাইনাল উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও মহসিন হল মাঠসহ বিভিন্ন স্থানে বিশাল স্ক্রিনে খেলা দেখার আয়োজন করা হয়েছে। খেলা রাত ৯টায় শুরু হওয়ার কথা থাকলেও সন্ধ্যার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আর্জেন্টিনা ভক্তদের ঢল নামে। বিশাল স্ক্রিনের সামনে খেলা দেখার জন্য আগে থেকেই জায়গা দখল করে কেউ কেউ বসেছিলেন। আবার কেউ কেউ আর্জেন্টিনার পতাকা নিয়ে মেসি মেসি, আর্জেন্টিনা আর্জেন্টিনা বলে স্লোগান দিচ্ছিলেন। আবার কেউ কেউ কানফাটা আওয়াজে ভুভুজেলায় ক্রমাগত ফুঁ দিচ্ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী আরিফ হোসেন বলেন, ছোটবেলা থেকে বাবার মুখে ম্যারাডোনা ও আর্জেন্টিনার গল্প শুনে বড় হয়েছি। বোঝার পর থেকে মেসির খেলা দেখে ভক্ত হয়েছি। এবারের বিশ্বকাপ, মেসির শেষ বিশ্বকাপ। এ মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং আশা করছি আর্জেন্টিনাই বিশ্বকাপ ঘরে তুলবে।
পাশেই দাঁড়িয়েছিলেন তার সহপাঠী আবুল হাসনাত। তিনি ব্রাজিলের সমর্থক হলেও ব্রাজিল বাদ পড়ায় এখন ফ্রান্সকে সমর্থন করছেন। তবে বন্ধুর মনের আশা পূর্ণ হোক, এমনটা তিনিও চান বলে জানান
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live