ব্রেকিং নিউজ: অবসর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন মেসি
বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন মেসি, ‘গত বছর কোপা আমেরিকা আর এবার বিশ্বকাপ জিতলাম। জাতীয় দলের হয়ে খেলতে আমার সবসময়ই ভালো লাগে। বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে আরও কিছু ম্যাচ আমি খেলে যেতে চাই।’
এবারের আগে আর্জেন্টিনা সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ১৯৮৬ সালে। মেসির জন্ম এর এক বছর পর। প্রতিটি আর্জেন্টাইনের মতো তাঁরও ছোটবেলার স্বপ্ন ছিল, একদিন বিশ্বকাপ ট্রফি হাতে তুলবেন। কিন্তু ক্লাব ফুটবলে সম্ভাব্য সব ট্রফি জিতে ফেললেও বিশ্বকাপ শিরোপা রয়ে গিয়েছিল অধরা।
২০১৪ বিশ্বকাপে ফাইনালও খেলেছিলেন। কিন্তু ট্রফি ছুঁয়ে দেখার সৌভাগ্য হয়নি। আট বছর পর লুসাইলে ফ্রান্সকে হারিয়ে মিটল সেই অতৃপ্তি। সোনালি ট্রফিটা নিয়ে মেসি তাই যারপরনাই উৎফুল্ল, ‘আর্জেন্টিনার সবারই ছেলেবেলার স্বপ্ন থাকে এটা। আমি সৌভাগ্যবান যে ক্যারিয়ারের সবই অর্জন করতে পেরেছি। যেটা এত দিন ছিল না, সেটাও হয়ে গেল।’
সৌদি আরবের কাছে হার দিয়ে টুর্নামেন্ট শুরুর পর নানা কঠিন বাধা পার হয়ে ফাইনালে উঠে আসা, সেখানে দুই দফায় এগিয়ে যাওয়ার পরও প্রতিপক্ষের দৃঢ়তায় ম্যাচে সমতা চলে আসা, এরপর স্নায়ুচাপের টাইব্রেকার জিতে ট্রফির মালিক হতে পারা— সবকিছু মিলিয়ে মেসি আবেগাপ্লুত, ‘আমরা প্রচুর ভুগেছি। তবে শেষ পর্যন্ত ট্রফিটা হাতে এল। এটা নিয়ে ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলাম। এর চেয়ে বেশি আর কী চাইতে পারতাম। স্রষ্টাকে ধন্যবাদ। তিনি আমাকে সবই দিয়েছেন।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!