অবশেষে জানা গেল যে কারণে মাঠে ট্রফি নিয়ে গেলেন দীপিকা পাড়ুকোন
ফুটবলের ফাইনালে একজন সাবেক ফুটবলারের হাতে ট্রফি থাকতেই পারে, তবে দীপিকা কেন সেখানে? তিনি ফুটবল তো বটেই, ফুটবলের বৈশ্বিক কর্তৃপক্ষ ফিফা বা আয়োজক দেশ কাতারের সঙ্গেও কোনোভাবে সম্পৃক্ত নন। তাহলে ফাইনালে খেলা শুরুর আগে ট্রফি উন্মোচনে দীপিকা কেন—এমন প্রশ্ন অনেকেরই।
আসলে ফিফা বা কাতারের সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত না হলেও পরোক্ষে বিশ্বকাপের সঙ্গে একটা সংযোগ আছে এই বলিউড অভিনেত্রীর। তিনি ফ্রান্সের খ্যাতনামা প্রসাধনী ফ্যাশন হাউস লুই ভিতোঁর গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ভারতীয়দের মধ্যে ‘চেন্নাই এক্সপ্রেস’ নায়িকাই ফরাসি কোম্পানিটির প্রথম প্রতিনিধি।
বিশ্বকাপের ট্রফি মূলত সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ফিফা জাদুঘরে থাকে। বিশ্বকাপ ফাইনালের জন্য ট্রফিটি নিয়ে আসা হয় একটি বাক্সে করে। ২০১০ থেকে সেই বাক্সটি সরবরাহ করে আসছে ফরাসি প্রতিষ্ঠান লুই ভিতোঁ।
বৈশ্বিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে লুই ভিতোঁ সেই বাক্সটিতে ট্রফি নিয়ে মাঠে হাজির হন দীপিকা। বিশ্বকাপে ভারত না থাকলেও একজন ভারতীয় হিসেবে ফাইনালে ট্রফি নিয়ে যাওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত দীপিকা।
ট্রফির পাশে দাঁড়িয়ে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, ‘ফিফা বিশ্বকাপ ট্রফি উন্মোচন থেকে শুরু করে ক্রীড়া ইতিহাসের অন্যতম সেরা ম্যাচের সাক্ষী হওয়া সত্যিই এর চেয়ে বেশি কিছু চাইতে পারতাম না।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ