শ্রীলংকার প্রিমিয়ার লিগে আজ আবারো মাঠে নামছেন আফিফ, দেখেনিন সময়
এদিকে আজ নিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় দুপুর তিনটা ত্রিশ মিনিটে ক্যান্ডি ফ্যালকনের মুখোমুখি হবে আফিফ হোসেনের দল।
রোববার কলম্বোয় গল গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন জাফনা কিংসের অধিনায়ক থিসারা পেরেরা। দলীয় ৩১ রানে রহমানউল্লাহ গুরবাজ বিদায় নিলে ওয়ানডাউনে ক্রিজে নামেন আফিফ।
২৩ রান করা গুরবাজের বিদায়ের পর ১৮ রান করে অভিষকা ফার্নান্দো বিদায় নিলেও আফিফকে দারুণ সঙ্গ দেন সাদিরা সামারাউইকরামা। তৃতীয় উইকেটে দুজনে গড়েন ৬৬ রানের দারুণ এক জুটি। ২৮ বলে ৩২ রান করে সাদিরা বিদায় নিলেও আফিফ অর্ধশতক পূরণ করতে ভুল করেননি।
যদিও তাকে ক্রিজে রেখেই বিদায় নেন শোয়েব মালিক ও অধিনায়ক থিসারা পেরেরা। পেরেরা ১৩ বলে ২৬ রান করলেও মালিক গোল্ডেন ডাকের শিকার হন। তবে আফিফের ব্যাটে ভর করে বড় পুঁজি পেয়ে যায় জাফনা। ৩০ বলে অর্ধশতক করা আফিফ শেষ পর্যন্ত ৩৫ বলে ৫৪ রান করে ক্ষান্ত হন। সাজঘরে ফেরার আগে হাঁকান ৫টি চার ও ১টি ছক্কা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live