বিশ্বকাপ জিতলো মেসিরা, নতুন সিদ্ধান্ত নিল আর্জেন্টিনা সরকার
বিশ্বকাপজয়ী দলের আগমন উপলক্ষে আজ মঙ্গলবার ছুটি ঘোষণা করেছে আর্জেন্টিনা সরকার।
মেসিদের বরণ করে নিতে জাঁকজমকপূর্ন আয়োজনে ব্যস্ত রয়েছেন আর্জেন্টিনাবাসী। রাজধানী বুয়েনস আইরসে এবং সারা দেশে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে এসেছে এই বরণ উৎসবে। নায়কদের বরণ করতে ভিড় করছেন অলি-গলি, মাঠে-প্রান্তরে, রাস্তায়-রাস্তায়। ২৬ সদস্যের স্কোয়াড নিয়ে আর্জেন্টিনা দলটি যাত্রাপথে মিশর হয়ে রোমে পৌঁছে এবং সরাসরি বুয়েনস আইরসে এসে পৌঁছায়।
স্থানীয় সময় রাত ৩টার কাছাকাছি সময়ে বিমানটি আর্জেন্টিনায় অবতরণ করে। সেখান থেকে বিশ্বকাপ বিজয়ীদের একটি প্যারেড বাসে করে ইজিজা প্রশিক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। রাষ্ট্রীয় মিডিয়া এজেন্সি তেলাম জানিয়েছে, দলটি প্রথমে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রশিক্ষণ মাঠে রাত কাটাবে।
জাতীয় বীরদের বরণ করতে হাজার হাজার সমর্থক রাত জেগে অপেক্ষা করছেন। রাস্তায় রাস্তায় আর্জেন্টিনার পতাকা হাতে উৎসবে মেতেছেন হাজার হাজার মানুষ। স্মরণকালের সবচেয়ে বড় সংবধর্নায় আজ সিক্ত হতে যাচ্ছেন মেসিরা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live