একটুর জন্য বাঁচলেন মেসি-ডি মারিয়া
বাংলাদেশের নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়নশিপের পর দেশে ফিরলে তাদেরও ছাদখোলা বাস দেওয়া হয় বিজয় উদযাপনের সময়। সেই অবস্থায় ছাদখোলা বাসে দাঁড়িয়ে থাকা ঋতুপর্ণা চাকমা রাস্তার পাশে থাকা ব্যানারে আঘাত পেয়ে দুর্ঘটনার শিকার হন। একইরকমভাবে দুর্ঘটনার শিকার হতে পারতেন লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়ারাও।
৩ যুগ পর ফুটবল বিশ্বকাপের মঞ্চে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। শ্রেষ্ঠত্ব অর্জনের এই আনন্দ উদযাপনের জন্য ছাদখোলা বাসের ব্যবস্থা করা হয় লে আলবিসেলেস্তেদের জন্যও। ছাদখোলা বাসে আনন্দ উদযাপনের সময় একটুর জন্য বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন মেসি-দি মারিয়ারা।
বাসের ছাদের উপরে শিরোপা হাতে বসে ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, রদ্রিগো ডি পল এবং লিয়ান্দ্রো পারেদেস ও নিকোলাস ওতামেন্দিরা। এই সময় উপর থেকে উপস্থিত দর্শকদের দিকে হাত নেড়ে নেড়ে সাড়া দিতে থাকেন তারা। এমন সময় পাঁচ ফুটবলারের সামনে আচমকা চলে আসে বৈদ্যুতিক তার।
শেষ মুহূর্তে ওতামেন্দির চোখে ধরা পড়ে তারটি। পাশের সবাইকে দ্রুতই সতর্ক করে দেন তিনি। ফলে শেষ মুহূর্তে উপস্থিত পাঁচ ফুটবলারই মাথা নামিয়ে বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যান। তবে মেসি, ডি মারিয়ারা সম্পূর্ণরকম আঘাত মুক্ত থাকলেও কিছুটা ব্যথা পান পারেদেস। এই ফুটবলারের মাথায় থাকা ক্যাপ তারে লেগে পড়ে যায়। আঘাত পেয়ে কিছুটা ভারসাম্যও হারান তিনি। যদিও বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যান তিনিও।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live