ভক্ত-সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা
একই চাওয়া ছিল আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনেরও। কিন্তু সেই ভক্তদের চাপেই সম্ভব হয়নি চ্যাম্পিয়ন ফুটবলারদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা। ফুটবলারদের ভালোবাসা পাবে বলেই আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের আইকনিক ওবেলিস্কো মনুমেন্টের এখানে চলে এসেছেন প্রায় ৫০ লাখ ভক্ত-সমর্থকরা।
যেখানে ছাদখোলা বাসে করে উপস্থিত হওয়ার কথা ছিল লিওনেল মেসি থেকে শুরু করে বাকি ফুটবলারদের। কিন্তু ভক্তদের চাপে ছাদখোলা বাস থেকে নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে সরিয়ে ফেলা হয় ফুটবলারদের। তাদের হেলিকপ্টারে করে উড়িয়ে নিয়ে যাওয়া হয়। ভক্তদের কাছাকাছি ফুটবলাররা উপস্থিত হতে না পারায় ক্ষমা প্রার্থনা করেছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্লাউদিও তাপিয়া।
ছাদখোলা বাসে বিজয় মিছিল সম্ভব ছিল না বলে হেলিকপ্টারের আয়োজন করা হয়েছে জানিয়ে আর্জেন্টাইন প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজের মুখপাত্র গ্যাব্রিয়েলা সেরুতি এক বিবৃতিতে বলেন, ‘বিশ্ব চ্যাম্পিয়নরা হেলিকপ্টারে করে পুরো শহর উড়েছে কারণ স্থলপথে মানুষের আনন্দের বিস্ফোরণ ঘটেছে। এই কারণে স্থলপথে ছাদখোলা বাস দিয়ে বিজয় মিছিল চালিয়ে যাওয়া সম্ভব ছিল না।’
এদিকে ভক্ত সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাউদিও তাপিয়া বলেন, ‘তারা (পুলিশ) আমাদের ওবেলিস্কে গিয়ে লাখো মানুষের সঙ্গে আনন্দ উৎসবে অংশ নিতে দেয়নি। যেই নিরাপত্তা সংস্থাগুলো আমাদের পরিকল্পনার কথা জানিয়েছে তারাই আমাদের যেতে দিচ্ছে না, এটা খুবই লজ্জাজনক। সকল চ্যাম্পিয়ন খেলোয়াড়দের পক্ষ থেকে আমরা ক্ষমা চাচ্ছি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!