বিশ্বকাপ জয়ের পর পিএসজি নিয়ে যে সিদ্ধান্ত নিলেন মেসি
পিএসজির সঙ্গে মেসির বর্তমান চুক্তি ২০২৩ সালের জুন পর্যন্ত। ‘লা পারিসিয়ান’ জানিয়েছে, বিশ্বকাপ চলাকালীন চুক্তি নিয়ে কথা বলেছে দুই পক্ষ। চুক্তির মেয়াদটা আরও এক বছর বাড়াতে একমত হয়েছে দুই পক্ষই।
অর্থাৎ, ২০২৪ সাল পর্যন্ত মেসির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াবে পিএসজি। সাতবার ব্যালন ডি’অরজয়ী মেসি গত রোববার বিশ্বকাপের ফাইনাল জেতেন। ফাইনালে ফ্রান্সের সঙ্গে নির্ধারিত এবং অতিরিক্ত সময় মিলিয়ে ৩-৩ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ৪-২ গোলের জয় তুলে নেয় আর্জেন্টিনা।
পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি গত ৮ ডিসেম্বর সংবাদমাধ্যমকে বলেছিলেন, তাঁর চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে তারা আত্মবিশ্বাসী। স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে খেলাইফি বলেছিলেন, ‘সে খুব আনন্দে আছে। জাতীয় দলের সঙ্গে সেটা দেখতেই পাচ্ছেন। বিশ্বকাপের পর আমরা বসব, এ নিয়ে একমত হয়েছিলাম। দুই পক্ষই যেহেতু সন্তুষ্ট তাই আমরা বিশ্বকাপের পরই (মেয়াদ বাড়ানো) কথা বলব।’
আর ‘লা পারিসিয়ান’ নিজেদের প্রতিবেদনে জানিয়েছে, ‘ডিসেম্বরের শুরুতে বিশ্বকাপ চলাকালীন অন্তত আরও এক মৌসুমে থাকার বিষয়ে (পিএসজি) একমত হয় মেসির সঙ্গে।’ তবে ফরাসি এই সংবাদমাধ্যম এ বিষয়ে কোনো সূত্র উল্লেখ করেনি।
ইএসপিএনের প্রতিবেদক ও ফরাসি সংবাদকর্মী ইউলিয়ান লরেন্সকে সূত্র জানিয়েছে, পিএসজি চায় মেসি ক্লাবটিতে অন্তত আরও এক মৌসুম থাকুক। চ্যাম্পিয়নস লিগ জেতার দল গড়ে মেসিকে তারা আরও এক মৌসুম ধরে রাখতে চায়। গত মাসে অবশ্য অন্য কথা শোনা গিয়েছিল। ৩৫ বছর বয়সী মেসিকে নাকি কেনার ব্যাপারে আত্মবিশ্বাসী মেজর লিগ সকারের দল ইন্টার মিয়ামি। তবে সূত্র মারফত ইএসপিএন জানিয়েছে, এ বিষয়ে কোনো চুক্তি হয়নি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live