নিউজিল্যান্ডের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা করলো পাকিস্তান
বাবরকে অধিনায়ক রেখেই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করা হয়েছে। এই দলে ফেরানো হয়েছে পেসার হাসান আলিকে। হাঁটুর ইনজুরিতে পুরোপুরি সেরে না ওঠায় এখনও দলের বাইরে রয়েছেন শাহিন শাহ আফ্রিদি। ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট খেলে অবসর নেয়া আজহার আলীর পরিবর্তে দলে নেয়া হয়েছে এক নতুন মুখ। তিনি কামরান গুলাম।
কাঁধের ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই টেস্ট খেলতে পারেননি নাসিম শাহ। নিউজিল্যান্ডের বিপক্ষে স্কোয়াডে রাখা হয়েছে তাকেও। তবে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া হারিস রউফ প্রথম ম্যাচেই ইনজুরিতে পড়েছিলেন। এখনও তিনি সেরে ওঠেননি। যার ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে সুযোগ মেলেনি তার।
২৭বছর বয়সী গুলামকে এক বছর আগেও টেস্ট স্কোয়াডে নেয়া হয়েছিল। সেবার বাংলাদেশের বিপক্ষে স্কোয়াডে থাকলেও খেলার সুযোগ পাননি। এবার আজহার আলি অবসর নেয়ার কারণে একাদশে সুযোগ পেতেও পানে। ২০২০-২১ কায়েদে আজম ট্রফিতে রেকর্ড ১২৪৯ রান করেছিলেন তিনি।
পাকিস্তান স্কোয়াড
বাবর আজম (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, আগা সালমান, হাসান আলি, ইমাম-উল হক, কামরান গুলাম, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, নৌমান আলি, সরফরাজ আহমেদ, সৌদ শাকিল, শান মাসুদ, জাহিদ মেহমুদ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live