আপনারা আমার সম্পর্কে জানেন না, আমার জন্য কাঁদবেন না: রোনালদো
সৌদি আরবের ক্লাব আল নাসের সঙ্গে সাড়ে ১৭ কোটি পাউন্ডের চুক্তি করার দোরগোড়ায় ক্রিস্টিয়ানো রোনালদো। ক্লাবটির সঙ্গে সাত বছরের চুক্তি করতে যাচ্ছেন আন্তর্জাতিক ফুটবলের এই সর্বোচ্চ গোলদাতা।
বৃহস্পতিবার স্প্যানিশ গণমাধ্যম এক নতুন প্রতিবেদনে এই দাবি করেছে।
এই সময়ের মধ্যে আড়াই বছর খেলবেন, বাকি সময়ে পালন করবেন অ্যাম্বাসেডরের দায়িত্ব। সময় যত গড়াবে, বেতনও তত বাড়বে।
বিশ্বকাপের আগে পিয়ার্স মর্গ্যানের সঙ্গে সাক্ষাৎকারে বোমা ফাঁটিয়ে রোনালদো ম্যানইউ থেকে বরখাস্ত হন। এরপর থেকে ঠিকানাবিহীন ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড।
সংবাদ মাধ্যম মার্কার দাবি, আল নাসেরের সঙ্গে কয়েক ঘণ্টার মধ্যে চুক্তি হচ্ছে তার। আর্থিক ভারসাম্য রক্ষা করে তাকে নিতে তিন খেলোয়াড়ের বেতনও কমানোর প্রস্তুতি নিচ্ছে আরবীয় ক্লাবটি। অ্যাম্বসেডরের ভূমিকায় থেকে তিনি ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজক হওয়ার দৌড়ে সৌদি আরবকে সহায়তা করবেন রোনালদো।
চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত দুবাইয়ে রোনালদো ও তার পরিবারকে অপেক্ষা করতে বলা হয়েছে। বিশ্বকাপের আগে থেকেই রোনালদো ও আল নাসেরের চুক্তির গুঞ্জন চলছিল।
তবে পর্তুগাল অধিনায়ক এ বিষয় নিয়ে কোনও মন্তব্য করেননি, তার মনোযোগ ছিল বিশ্বকাপ ঘিরে। কিন্তু বিশ্বমঞ্চে তার দেশ কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে বিদায় নেয়। সম্প্রতি দুবাইতে অবস্থান করছেন সিআরসেভেন। জিমে ঘাম ঝরানো অবস্তায় একটি ছবি তার সামাজিক মাধ্যমে পোস্ট করে রোনালদো লেখেন, ‘আপনারা আমার সম্পর্কে জানেন না। আমার জন্য কাঁদবেন না।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live